শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
রাঙামাটি, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » স্মৃতিতে অম্লান রাউজানের কদলপুর লস্কর উজির দিঘী
প্রথম পাতা » চট্টগ্রাম » স্মৃতিতে অম্লান রাউজানের কদলপুর লস্কর উজির দিঘী
শনিবার ● ১২ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্মৃতিতে অম্লান রাউজানের কদলপুর লস্কর উজির দিঘী

---আমির হামজা, রাউজান প্রতিনিধি :: (২৮ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১.৫১মি.) ইতিহাসের পাতা থেকে একে একে খসে পড়ছে প্রাচীণ সভ্যতার অনেক নির্দশন।

সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে হারিয়ে যাচ্ছে ঐতিহাসিক বহু স্থান আর স্থাপনা। সেকালের লোক সাহিত্যের আলোচিত দম্পতি মলকাবানু-মনুমিয়ার স্মৃতি বিজরিত জমিদার বাড়ির স্মৃতিচিহ্ন যুগের ঘুর্ণিমান চাকায় পিষ্ট হয়ে হারিয়ে গেছে। এরকম আরো অনেক খ্যতিমান জমিদারের রেখে যাওয়া স্মৃতি চিহ্নী এখান থেকে যুগে যুগে মুছে গেছে। হারিয়ে যাওয়ার তালিকা থেকে বাদ যাচ্ছে না মোগল বাদশাহি আমলের ঐতিহাসিক পুকুর দিঘিও। অবৈধদখলদারদের উৎপাতে দিন দিন সংকোচিত হয়ে যাচ্ছে প্রাচীণ প্রায় সব পুকুর দিঘির আয়তন।
প্রবীণদের কাছে প্রজন্মের পর প্রজন্ম শুনে আসছে আদি সমাজ সভ্যতার অনেক কাহিনী। এসব কাহিনীর মধ্যে রয়েছে প্রচীণ পুকুর দিঘি নিয়েও। সপ্তদশ শতাব্দীর আরকান রাজা শ্রী থিরী থু-ধর্মা সমর সচিব আশরাফ খানের স্মৃতি বিজরিত কদলপুর লস্কর উজির দিঘির নিয়ে রয়েছে অনেক রূপকথা।

কাপ্তাই সড়ক পথের পাহাড়তলী চৌমুহনী থেকে উত্তরমূখি হাফেজ বজলুর রহমান সড়ক পথে প্রায় আড়াই কিলোমিটার দুরুত্বে এই দিঘির অবস্থান।

এখন যেসব প্রবীনদের বয়স আশি নব্বইয়ের কোটায়, সেসব প্রবীণরা বলেন তারা বাপ-দাদার কাছ থেকে শুনেছেন লস্কর উজির দিঘি নিয়ে হরেক রকম রূপকথা। প্রাচীণ কালে এই দিঘি থেকে অলৌকিক ভাবে পাওয়া যেতো বিয়ে শাদির জন্য ব্যবহৃত সকল প্রকার হাণ্ডি পালিতসহ খানাপিনার সব উপকরণ। সেই সময়কালে কোনো বিয়ে বা সামাজিক অনুষ্ঠান হলে সন্ধ্যায় দিঘির পাড়ে চাহিদা পত্র দিয়ে পত্র লিখে রেখে আসলে পরদিন সকালে দিঘিতে অলৌকিক ভাবে ওসব জিনিষপত্র নিয়ে ভাসতো নৌকা। এলাকার সমাজপতিরা দিঘিতে ভাসমান মানববিহীন নৌকা থেকে সবকিছু বুঝে নিয়ে অনুষ্ঠান শেষে আবারও সেই নৌকায় দিয়ে আসতো। কোনো এক সময় জিনিষপত্র নিয়ে পানির তলদেশে অদৃশ্য হতো সেই নৌকা। এই দিঘি নিয়ে রুপকথার কাহিনীর ইতিঘটে যখন একটি অনুষ্ঠান শেষে দিঘি থেকে পাওয়া জিনিষপত্র সঠিক ভাবে ফেরত দিতে ব্যর্থ হয়।

কথিত আছে স্থানীয় এক লোভী গৃহবধু দিঘির সম্পদের মধ্যে একটি ছোট্ট লবন বাটির সৌন্দর্য্যমেুগ্ধ হয়ে ফেরত না দিয়ে লুকিয়ে রেখেছিল নিজের চুলের খোপায়। এরপর থেকে এলাকার মানুষ দিঘি থেকে এসব জিনিষপত্র পেতে বঞ্চিত হয়।

জানা যায়, চুরির সাথে জড়িত এই পরিবারটিও ধ্বংস হয়ে যায়। রূপকথা এই দিঘিটি সম্পর্কে জানা যায়, বর্তমানে এটি সরকারের নিয়ন্ত্রনে রয়েছে। বার্ষিক খাজনায় স্থানীয় প্রশাসন এটি মাছ চাষের জন্য ইজারা প্রদান করেন। এই দিঘির দক্ষিণ পশ্চিম কোণায় রয়েছে হযরত মিয়া শাহ নামের এক বুজুর্গ ব্যক্তির মাজার। দিঘির পাড়ে স্থাপিত হয়েছে একটি মসজিদ ও কবরস্থান।

স্থানীয় প্রবীণদের মতে দিঘিটি মাছ চাষের আওতায় থাকলেও কোনো সময় এটি পূর্ণাঙ্গভাবে সেচ দেয়া যায় না। চাষিরা কিছু পানি কমিয়ে মাছ ধরে থাকে মাত্র। তবে দুঃখজনক বিষয় হচ্ছে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি দিঘির পাড় দখলে রেখে বিভিন্ন ভাবে ভোগ দখল করছে।

এলাকার সচেতন মহলের আশংকা এসব দখলদারগণ সুযোগ পেলে দিঘিটি ঘিলে খেতে চেষ্টা করবে।

সকলের প্রত্যাশা আশরাফ খানের স্মৃতি বিজরিত প্রাচীন এই দিঘিটি যাতে ক্ষয় না হয় সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দেবেন।





চট্টগ্রাম এর আরও খবর

শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০ দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০

আর্কাইভ