সোমবার ● ১৪ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » সুপার মুন এর ৬৮ বছর পর আজ দেখা মিলবে
সুপার মুন এর ৬৮ বছর পর আজ দেখা মিলবে
৬৮ বছর পর আজ ১৪ নভেম্বর ২০১৬ আবারও দেখা মিলবে সুপার মুন এর। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারির পর মাঝের এতগুলো বছরে চাঁদ কখনও পৃথিবীর এত কাছে আসেনি।
আজ সোমবার পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে চাঁদের দূরত্ব হবে ২ লাখ ২১ হাজার ৫২৪ মাইল বা ৩ লাখ ৫৬ হাজার ৫০৮ কিলোমিটার। সাধারণ দূরত্বের তুলনায় এবার পৃথিবীর আরও প্রায় ৮৫ মাইল কাছে চলে আসবে চাঁদ, একে সুপার মুন বলছে বিজ্ঞান।
বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৪ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে চাঁদ। স্বাভাবিক দিনের তুলনায় এবার ১৪ নভেম্বর রাতের আকাশে চাঁদকে ১৪ শতাংশ বড় দেখাবে। দেড়টা নাগাদ পৃথিবী ও চাঁদ সমান্তরালে অবস্থান করবে।
সুপার মুন দেখার জন্য ১৪ নভেম্বর রাতের আকাশকে মেঘমুক্ত থাকা লাগবে। তা না হলে আবারও সুপার মুন এর দেখা পেতে অপেক্ষায় থাকতে হবে আরও ১৮ বছর। বিজ্ঞানীদের দাবি, ২০৩৪ এর নভেম্বর মাসে ফের চাঁদ পৃথিবীর এত কাছে আসবে।





ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ