মঙ্গলবার ● ১৫ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে নবান্ন উত্সব পালিত
ঝিনাইদহে নবান্ন উত্সব পালিত
ঝিনাইদহ প্রতিনিধি :: (১ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৫৮মি.) ‘নতুন ধানের চিড়া দিব, নতুন ধানের খই, নতুন ধানের ভাত রেধেছি পড়শিরা সব কই’ শ্লোগান নিয়ে ঝিনাইদহে নবান্ন উত্সব শুরু হয়েছে৷
এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্নাঢ্য শোভাযাত্রা, যেমন খুশি তেমন সাজ, লাঠি খেলা৷ মর্নিং বেল চিল্ড্রেন একাডেমী এসব কর্মসুচির আয়োজন করে৷
কর্মসুচির শুরুতে ১৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টার দিকে একাডেমী চত্তর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়৷
শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়৷ শোভাযাত্রা শেষে শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়৷
পরে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা৷ এসময় মর্নিং বেল চিল্ড্রেন একাডেমীর পরিচালক শাহীনুর লিটন, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন৷





শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত