শুক্রবার ● ২৫ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে তবলছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড : ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা
রাঙামাটিতে তবলছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড : ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা
ষ্টাফ রিপোর্টার :: (১১ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.৫০মি.) রাঙামাটি শহরের তবলছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে মিল ঘর, ফার্ণিচারের দোকান, আলম বেকারী, হোটেল পরিচয় ও প্লাষ্টিকের দোকানসহ ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
২৫ নভেম্বর রাত ১২ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে গিয়ে টানা দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তবে তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রাঙামাটি পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান বাবু।
ধারনা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে, তবে কেউ নিশ্চিত করতে পারেননি।
অগ্নিকান্ডের স্থানটি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ঘিরে রেখেছেন।





মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪
দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম
একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি
রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান