শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৫ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » ঢাকা » বনপা’র সভাপতি স্বপন গ্রহণ করলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্মননা পদক
প্রথম পাতা » ঢাকা » বনপা’র সভাপতি স্বপন গ্রহণ করলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্মননা পদক
শুক্রবার ● ২৫ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বনপা’র সভাপতি স্বপন গ্রহণ করলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্মননা পদক

---ঢাকা প্রতিনিধি :: সফল এনজিও ব্যক্তিত্ব, সংগঠক ও সমাজসেবক হিসেবে “মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্মননা পদক-২০১৬” পেলেন বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন । ২৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টায় ঢাকাস্থ সেগুনবাগিচায় প্রফেসর আক্তার ইমাম অডিটরিয়ামে মাওলানা আব্দুল হামিদ খান ভাষাণীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শামসুল আলম স্বপনকে এই বিরল সম্মননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান করে “ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস” নামে আর্ন্তজাতিক পর্যায়ের একটি মানবাধিকার সংগঠন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি সিকদার মকবুল হক। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ভাষাসৈনিক রেজাউল করিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ-মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন,উপ-পুলিশ কমিশনার (অব:) ড.নাসির উদ্দিন খান, ভেজাল ও মাদক বিরোধী আন্দোলনের সভাপতি সাংবাদিক মুহাম্মদ আতা উল্লাহ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস এর চেয়ারম্যান এডভোকেট লুৎফুল আহসান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি সিকদার মকবুল হক “মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন যে দেশে গুনীজনের কদর নেই সে দেশে গুনীজন জন্মায় না এ প্রবাদ সত্য।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস এর সাধারণ সম্পাদক শাহরিয়ার স্বপন । তিনি জানান, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য প্রতি বছর মানবাধিকার সংগঠন ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস বিভিন্নজনকে সম্মননা প্রদান করে থাকে। এ বছর সফল এনজিও ব্যক্তিত্ব, সংগঠক ও সমাজসেবক হিসেবে কুষ্টিয়ার সেবা সংস্থার নির্বাহী পরিচালক, বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন মাওলানা আব্দুল হামিদ খান ভাষাণী সম্মননা পদক-২০১৬ পাচ্ছেন। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় মানুষের কল্যাণে নিয়োজিত ব্যক্তিদের বাছাই করে আজকের অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হচ্ছে।

যে কারণে শামসুল আলম স্বপন কে মাওলানা আব্দুল হামিদ খান ভাষাণী সম্মননা পদক-২০১৬ প্রদান করা হলো :

শামসুল আলম স্বপন একজন সমাজসেবক ও অকুতোভয় কলম সৈনিকের এক জীবন্ত প্রতিকৃৎ । অন্যায়ের কাছে মাথা নত করেননি কোন দিন । সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ লেখার কারণে ৪ দলীয় জোট সরকারের আমলে প্রায় দেড় ডজন মামলার আসামী হতে হয়েছিল তাঁকে। জেল জুলুম তাঁকে আটকাতে পারেনি। সাধারণ মানুষের কল্যাণ করায় তাঁর ব্রত। তিনি ১৯৮০ সালে নিজ গ্রামে গ্রামবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠা করেন “শাহাপুর প্রাথমিক বিদ্যালয় ও জাগরণী ক্লাব”, ১৯৯২ সালে প্রতিষ্ঠা করেন “সেবা (পল্লী উন্নয়ন সংস্থা)” নামে এনজিও, ২০০১ সালে প্রতিষ্ঠা করেন “সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন(সাকফা)“ নামে সাংবাদিকদের জন্য এনজিও, ২০০৩ সালে প্রতিষ্ঠা করেন “সেবা কম্পিউটার ট্রেনিং সেন্টার”, ২০০৯ সালে নিজ গ্রামে গ্রামবাসীর সহযোগিতায় তিনি প্রতিষ্ঠা করেন “শাহাপুর পশ্চিমপাড়া জামে মসজিদ”, ২০১০ সালে প্রতিষ্ঠা করেন “বিজয় নিউজ ২৪ ডটকম” নামে অনলাইন পত্রিকা, ২০১২ সালে প্রতিষ্ঠা করেন অনলাইন নিউজ পোর্টাল মালিকদের জাতীয় সংগঠন “বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)”, ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন “জাতীয় অনলাইন প্রেসক্লাব”।
সাংবাদিকসহ অসহায় নিপিড়িত মানুষের কাছে তিনি বন্ধুর মত। চরমপন্থী,সন্ত্রাসী,জঙ্গি, রাজনৈতিক দুর্বৃত্ত ও দুর্নীতিবাজদের কাছে তিনি আতংক । সাহসী এই কলম সৈনিকের সাংবাদিকতায় হাতে খড়ি ১৯৭৯ সালে কুষ্টিয়ার জনপ্রিয় সাপ্তাহিক ইস্পাত-এ । এর পর তিনি স্থানীয় দৈনিক আন্দোলনের বাজার, দৈনিক আজকের আলো,দৈনিক আরশীনগর,দৈনিক জয়যাত্রা, দৈনিক দেশতথ্য, দৈনিক গ্রামের কাগজ, জাতীয় দৈনিক বাংলাবাজার পত্রিকা, দৈনিক সংবাদ, দৈনিক আজকের কাগজ, দৈনিক মুক্তকন্ঠ,দৈনিক আমাদের সময় এ দায়িত্ব পালন করেন।
তাঁর জন্ম ১৯৬২ সালের ১লা জানুয়ারী কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের শাহাপুর গ্রামে। পিতা- মুহাম্মদ আলী,মাতা-ছারা খাতুন । তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন লাভ করেন। সাংবাদিকতার উপর তিনি উচ্চপর্যায়ে একাধিক প্রশিক্ষণ গ্রহন করেন এবং সাংবাদিকতায় তিনি বেশকিছু পুরষ্কার লাভ করেন।

শামসুল আলম স্বপন বর্তমানে বিজয় নিউজ ২৪ ডটকমের সম্পাদক,বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সভাপতি,সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন(সাকফা)’র মহাসচিব ও জাতীয় অনলাইন প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক হসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে আদিবাসী নারী ও শিশুদের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছেন ।

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্মননা পদক-২০১৬ পাওয়ার পর তাঁর প্রতিক্রিয়ায় জানান, এ বিরল সম্মান আমার একার নয়, বনপা ও জাতীয় অনলাইন প্রেসক্লাব এবং সারাদেশের অনলাইন প্রেসক্লাবের সকল সদস্যকে এই সম্মাননা উৎস্বর্গ করলাম।





ঢাকা এর আরও খবর

তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)