শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » তাইওয়ানী দম্পতিকে হত্যার চেষ্টায় জড়িত মহিলাসহ ৪জন গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » তাইওয়ানী দম্পতিকে হত্যার চেষ্টায় জড়িত মহিলাসহ ৪জন গ্রেফতার
শনিবার ● ২৬ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তাইওয়ানী দম্পতিকে হত্যার চেষ্টায় জড়িত মহিলাসহ ৪জন গ্রেফতার

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১২ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.৫৩মি.) বিদেশী বিনিয়োগকারী এক তাইওয়ানী দম্পতিকে চাঞ্চল্যকর হত্যার চেষ্টায় জড়িত এক মহিলাসহ ৪জনকে ২৫ নভেম্বর শুক্রবার গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলো- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার চামুরগাছা পাবর্তীপুর গ্রামের মো. আব্দুর রহিম মিয়ার দু’ছেলে মো. লাজু মিয়া (৩০) ও মো. সাজু মিয়া (২৮), গাজীপুর সিটি কর্পোরেশনের ঝিরাইতলী এলাকার মো. এমরান মোল্লার ছেলে মো. এবায়দুল হক ওরফে স্বপন (২৪) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার দত্তগ্রাম এলাকার হালিমা বেগম(৪৫)।

র‌্যাব এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান, গাজীপুর সিটি কর্পোরেশনের বড়বাড়ি গাছা এলাকাস্থিত জিন জিং ইয়াং ইন্টারন্যাশনাল কোম্পানী লিমিটেড কারখানায় পিভিসি ডোর ও সিলিং তৈরি করা হয়। এ কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মি. ওয়াং মিং চি (৫৪) তার স্ত্রী এবং ওই কোম্পানীর পরিচালক লিও লি হুয়াকে (৫০) নিয়ে প্রায় এক দশকের বেশী সময় ধরে বাংলাদেশে বসবাস করছেন। বিদেশী বিনিয়োগকারী এ দম্পতি তাইওয়ানের নাগরিক। গত বছরের ৫ নবেম্বর গভীর রাতে কয়েক দুর্বৃত্ত ওই দম্পতির উত্তরার ৪ নম্বর সেক্টরের বাসায় হানা দেয়। দুর্বৃত্তরা নকল চাবি দিয়ে গেইট ও দরজা খুলে বাসায় ঢুকে ধারালো অস্ত্রের আঘাতে তাইওয়ানী এ দম্পতিকে আহত করে সিন্ধুক থেকে ছয় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। আহত তাইওয়ানী দম্পতির আর্তচিৎকারে ওই ভবনে বসবাসকারী অন্যরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে এ্যাপলো হাসপাতালে নিয়ে ভর্তি করে। গুরুতর আহত মি. ওয়াং মিং চি’কে আশংকাজনক অবস্থায় ভর্তির পর থেকে হাসপাতালে বেশ কিছুদিন লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে তাইওয়ানে স্থানান্তর করা হয়। দীর্ঘ এক বছরেরও বেশী সময় ধরে বর্তমানে তিনি ‘কোমা’তে রয়েছেন এবং তাকে লাইফ সার্পোট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে।

এ ঘটনায় ওই কোম্পানীর জেনারেল ম্যানেজার সামির হাসিব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরবতীতে গোপন সংবাদের ভিত্তিতে লে. কমান্ডার কাজী মো. শোয়াইব এর নেতৃত্বে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল শুক্রবার ভোর রাতে উত্তরার আজমপুর এলাকা হতে সাজুকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়া হতে লাজুকে, রূপগঞ্জ হতে স্বপনকে এবং গাজীপুরের বোর্ডবাজার হতে হালিমাকে আটক করে। হালিমা ওই দম্পতির বাসার গৃহপরিচারিকা এবং অন্যরা ওই কোম্পানীর কর্মচারী ছিল।

র‌্যাব সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানায়, বকেয়া পাওনা টাকা নিয়ে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মি. ওয়াং মিং চি’র সঙ্গে গ্রেফতারকৃতদের বিরোধ চলছিল। তারা বকেয়া টাকা উদ্ধারের জন্য গৃহপরিচারিকা হালিমার সহযোগীতা নিয়ে গাজীপুরের টঙ্গী হতে নকল চাবি বানিয়ে এ ঘটনা ঘটিয়েছে। ইতোপূর্বে পুলিশ এঘটনায় সাজু ও লাজুর ভগ্নিপতি জাহাঙ্গীরকে গ্রেফতার করে।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ