রবিবার ● ২৭ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » প্রকাশ্য জনসম্মুখে ফিল্মি স্টাইলে এক শিক্ষার্থীকে হত্যা করেছে দুর্বৃত্তরা
প্রকাশ্য জনসম্মুখে ফিল্মি স্টাইলে এক শিক্ষার্থীকে হত্যা করেছে দুর্বৃত্তরা
সিলেট প্রতিনিধি :: (১৩ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সকাল ১১.১৫মি.) সিলেটের জিন্দাবাজারে প্রকাশ্য জনসম্মুখে ফিল্মি স্টাইলে প্রাইভেট কার থেকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কোপ দিয়ে মিজবাহ উদ্দিন (১৮) নামে এক শিক্ষার্থীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২৬ নভেম্বর শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকায় প্লানেট মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মিছবাহ মজুমদারী এলাকার জার্মান প্রবাসী মো. রহমতউল্লাহর একমাত্র ছেলে। সে সিলেট কমার্স কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে মিজবাহ উদ্দীন ওই মার্কেটের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি প্রাইভেট থেকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে একটি কোপ দিয়ে পালিয়ে যায়।
আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতয়ালি থানার ওসি সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, হামলাকারীরা প্রকাশ্যে এই হামলা চালিয়েছে। এ হামলার ঘটনায় জড়িতদের সবাইকে গ্রেফতার চিরুনী অভিযান চলছে।





ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ