সোমবার ● ২৮ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে জেলাবাসীর ব্যানারে প্রেস ব্রিফিং করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতারা
খাগড়াছড়িতে জেলাবাসীর ব্যানারে প্রেস ব্রিফিং করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতারা
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :: (১৪ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২২মি.) খাগড়াছড়িতে জেলাবাসীর ব্যানারে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে প্রেস ব্রিফিং করেছে বিভিন্ন সংগঠনের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (উপজাতীয়) নেতারা। ২৮ নভেম্বর সোমবার দুপুর ১২টায় জেলা শহরের টং রেস্টুরেন্টে এ প্রেস ব্রিফিং আয়োজন করে।
ব্রিফিং’এ পার্বত্যাঞ্চলে প্রশাসন দমন পিড়ন চালিয়ে এ জেলার আঞ্চলিক দলের রাজনৈতিক নেতাকর্মীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন, পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রণিক ত্রিপুরা, ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তৃপ্তিময় চাকমা, ২ নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান কালা চাঁন চাকমা, ১ নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্তুর চাকমা, পানছড়ির উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা ও উপজাতীয় মারমা নেতা কিরণ মারমা প্রমূখ।
সাম্প্রতিক সময়ের ঘটনার বর্ণনা তুলে ধরে বলেন, গনতান্ত্রিক এ দেশে রাজনীতির অধিকার হরণ করে, সমাজ সেবক ও ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা উজ্জ্বল স্মৃতি চাকমা এবং পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমাকে গ্রেফতারের নিন্দা জানিয়ে আটক নেতাকর্মদের দ্রুত মুক্তি দাবী করেন।
এ সময় উজ্জ্বল স্মৃতি চাকমা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন এবং সাধারণ মানুষের ৬০ হাজার ভোটে দ্বিতীয় হয়েছেন বলেনও উল্লেখ করেন।
এ সময় প্রশাসন অভিযানের নামে অনিয়ম অধিকার হরণসহ বিভিন্ন অনিয়ম করছে বলে খতিয়ান তুলে ধরে এ সকল ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রীর নিকট ৫ দফা দাবী তুলে ধরেন।





মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই