রবিবার ● ৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় দুই যুবক ৪৫ পিস ইয়াবাসহ গ্রেফতার
মাটিরাঙ্গায় দুই যুবক ৪৫ পিস ইয়াবাসহ গ্রেফতার
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১২.২৫মি.) খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৪৫ পিস ইয়াবাসহ মো. ইব্রাহিম খলিল (২৮) পিতা. মো. মোস্তফা প্রকাশ ডিম বেপারী ও মো. হাবিবুর রহমান (২৫) পিতা. মো. ইউনুছ মিয়া নামে দুই যুবককে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। তারা দুজনই মাটিরাঙ্গা পৌরসভার মুসলিমপাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা এসআই মো. রুহুল আমিন ও এএসআই মো. রুবায়েত হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল মাটিরাঙ্গা পৌরসভার বাইল্যাছড়ি এলাকা থেকে তাদেরকে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে বহনকালে হাতেনাতে আটক করা হয়।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদেরকে আটক করে। ওসি বলেন ৪৫ পিস ইয়াবা বহনকারীরা ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলেও জানান তিনি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।





ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার