শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বরিশালে দুগ্ধ খামার থাকলেও দুধের স্বাদ জুটছেনা সাধরনদের ভাগ্যে
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বরিশালে দুগ্ধ খামার থাকলেও দুধের স্বাদ জুটছেনা সাধরনদের ভাগ্যে
শনিবার ● ৩ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরিশালে দুগ্ধ খামার থাকলেও দুধের স্বাদ জুটছেনা সাধরনদের ভাগ্যে

 ---বরিশাল ঘুরে এসে মুতাসিম বিল্লাহ ::(১৯ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৪০মি.) দক্ষিণাঞ্চলের একমাত্র সরকারি গবাদি পশু ও দুগ্ধ উৎপাদন খামারটির প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতার কারণে বিপুল  সম্ভাবনাময় খামারটির উন্নয়ন ব্যাহত হচ্ছে। এমনকি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় প্রভাবশালী সদস্যর অনৈতিক আচরণে খামার থেকে প্রতিদিন উৎপাদিত দুধ সাধারণ মানুষের ভাগ্যে কম দামের বিক্রির সরকারি সিদ্ধান্তটিও ব্যাহত হচ্ছে।

অথচ বাজার দরের চেয়ে কম দামে এখান থেকে দুধ বিক্রি করতে গিয়ে প্রতিবছর সরকারের বিপুল পরিমাণ অর্থ ক্ষতি করেও সাধারণ মানুষের জন্য সরকারি খামারের দুধ কম দামে বিক্রির মহতী উদ্যোগটি মুখ থুবরে পড়েছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, বর্তমানে বরিশালের খামারটিতে বিভিন্ন বয়সী ও শ্রেণির দুই শ’ গবাদি পশু লালন পালন করা হচ্ছে। যার মধ্যে দুগ্ধবতি গাভীর সংখ্যা ৩৭টি।
আরও বেশ কিছু গাভী এখন গর্ভবতী। যা আগামী এক থেকে ৩ মাসের মধ্যেই বাচ্চা প্রসব করবে। বিগত ঈদ-উল আযহার সময়ে এখান থেকে বিভিন্ন বয়সী ১৩টি ষাঁড় নিলামে বিক্রি করা হয়েছে। বর্তমানে এ খামার থেকে প্রতিদিন গড়ে পৌনে ৩ শত লিটার করে দুধ উৎপাদন হচ্ছে। আগামী মাসেই তা ৪ শত লিটারে উন্নীত হবার সম্ভাবনার কথা জানিয়েছেন খামারের প্রধান নির্বাহী ও পশু উৎপাদন কর্মকর্তা। তবে উৎপাদিত দুধ ইতোপূর্বে ঠিকাদারের মাধ্যমে প্রায় ৫০ টাকা লিটার দরে বিক্রি হতো। কিন্তু বর্তমান সরকার জনগণের পুষ্টির বিষয় চিন্তা করে ঠিকাদারের পরিবর্তে সরাসরি সাধারণ জনগণের কাছে দুধ বিক্রি করার বিধান চালু করেছে। জনগণের পুষ্টি চাহিদা
মেটাতে এই উদ্যোগটি অত্যন্ত মহতি হলেও প্রতিদিন সকালে খামারটির গেইটে দুধ কিনতে আসা সাধারণ মানুষকে নিরাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। মাথাপিছু এক লিটার করে দুধ বিক্রি করার বিধান থাকলেও অধিকাংশ মানুষের ভাগ্যে জুটছেনা এ
খামারের দুধে স্বাদ।

স্থানীয়রা অভিযোগে করেন স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রতিদিন জনপ্রতি ৫ থেকে ১০ লিটার করে দুধ নিয়ে যাচ্ছেন। তবে খামারটির প্রধান নির্বাহী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে এ ব্যাপারে কোন ধরনের মন্তব্য করতে রাজি হননি। সূত্রে আরও জানা গেছে, বরিশাল গবাদি পশু ও দুগ্ধ উন্নয়ন খামারটিতে বর্তমানে এক বছর বয়সের উর্ধ্বে আরও ৪৩টি বকনা এবং এক বছরের নিচে ২৭টি অনুরূপ গরু রয়েছে।
একটি বড় মাপের ষাঁড় ছাড়াও ২৬টি এক বছরের বেশি বয়সের এবং ২৫টি কিছু কম
বয়সের অনুরূপ ষাঁড় রয়েছে। খামারটি থেকে বছরে প্রায় ৭০ লাখ টাকার মতো আয় হলেও এখানের গবাদি পশুর খাবার বাবদই বছরে ব্যয় হচ্ছে প্রায় পুরো অর্থ। এছাড়াও একজন কর্মকর্তা ও ৫২ জন কর্মচারীদের বেতন-ভাতা বাবদ বছরে সরকারী ব্যয় হচ্ছে প্রায় দেড় কোটি টাকার বেশী।

অভিযোগ রয়েছে প্রেষণে ১০ জন কর্মচারীকে অন্যত্র নিয়োজিত রাখায় খামারটির সার্বিক কর্মকান্ড ব্যাহত হচ্ছে। রাজনৈতিক পরিচয়ে এসব কর্মচারী তাদের সুবিধাজনকস্থানে প্রেষণের নামে কাজ করছেন। ৫০ একর জমির ওপর স্থাপিত এই
খামারটির প্রায় ৩১ একর জমিতে বর্তমানে নানা ধরনের উন্নত জাতের ঘাসের চাষ
হচ্ছে। যা খামারটির গবাদি পশুর অন্যতম প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে।

খামারটির পরিচালনার ক্ষেত্রে ব্যয় কিছুটা হলেও হ্রাস পেয়েছে।
সরকারি নিজস্ব তহবিল থেকে উন্নয়ন প্রকেল্পর আওতায় ১৯৯২-৯৩ সালে বরিশাল, রাজশাহী ও চট্টগ্রামে তিনটি গবাদি পশু ও দুগ্ধ উন্নয়ন খামার স্থাপনের কাজ শুরু করে।

ভূমি অধিগ্রহণসহ অবকাঠামো নির্মাণ শেষে ১৯৯৭-৯৮ অর্থ বছরের শেষভাগে বরিশালের খামারটি চালু করে প্রাণিসম্পদ অধিদফতর। তবে প্রকল্পটি রাজস্ব খাতে স্থানান্তর না হওয়ায় শুরু থেকে নানা জটিলতা ও অচলাবস্থার কবলে পড়ে দেশের তিনটি গবাদি পশু খামারই। এমনকি এসব খামারের দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী এক নাগারে চার বছরেরও বেশি সময় বেতন ভাতা পায়নি।

ফলে অনেকেই চাকরি ছেড়েও চলে যায়। অনেক আইনী লড়াই করেন। শেষে হাইকোর্টের নির্দেশে প্রকল্পটি রাজস্ব খাতে স্থানান্তরসহ এখানকার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাও সরকারি রাজস্ব তহবিল থেকে প্রদান করা শুরু হয় ২০০৬ সালে।

সেই থেকে এসব খামারে প্রশাসনিক জটিলতার অবসানসহ আর্থিক শৃঙ্খলা ফিরে
আসলেও বরিশালের খামারটির পরিপূর্ণ সংস্কারসহ এটির উন্নয়ন অত্যন্ত জরুরি
হয়ে পড়েছে আরও অনেক আগেই। দক্ষিণাঞ্চলের একমাত্র এই দুগ্ধ উৎপাদন
ও গবাদি পশু উন্নয়ন খামারটির ওভারহেড ট্যাংকটি আজ পর্যন্ত চালুই করা যায়নি। ফলে শেড গুলোতে বিকল্প ব্যবস্থায় পানি সরবরাহ করা হলেও তা আধুনিক ও বিজ্ঞানসম্মত নয়। কর্মকর্তা কর্মচারীদের বাসভবনেও পানি সরবরাহ প্রায় বন্ধ। কর্মচারীদের বহুতল বাস ভবনগুলো দীর্ঘদিন ধরে কোন ধরনের মেরামত ও  ক্ষণাবেক্ষণ হয়নি।
ফলে এসব ভবন ইতোমধ্যে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। জীবনের ভয়ে কোন
কর্মী এসব ভবনে থাকছেন না। প্রাণিসম্পদ উৎপাদন কর্মকর্তার বাসভবনটির অবস্থাও শোচনীয়। অ্যানিমেল শেড গুলোর অবস্থাও দিন দিন রুগ্ন আকার ধারণ করছে।

সূত্রমতে এখানে নির্মিত চারটি মিল্ক শেড, পাঁচটি ড্রাই শেড, একটি বুল শেড
ও একটি আইসোলেশন শেডসহ মোট ১১টি শেডের প্রায় সাড়ে ৮৮ হাজার
বর্গফুট এলাকায় ৫ শ’ গবাদি পশু লালন পালনের সুবিধা থাকলেও প্রাণিসম্পদ
মন্ত্রণালয় ও অধিদফতরের অনুমোদনের অভাবে তা বাস্তবায়িত হচ্ছে না। এমনকি জনবল সংকটেও খামারটি পরিপূর্ণভাবে চালু করা সম্ভব হচ্ছে না। নাম
প্রকাশ না করার শর্তে বরিশাল গবাদি পশু ও দুগ্ধ উৎপাদন খামারের একাধিক কর্মকর্তারা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন খামারের সার্বিক অবস্থা অধিদফতরসহ মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)