শুক্রবার ● ৯ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » বালক এককে বাংলাদেশের ফরিদুর রেজা রানার্স আপ
বালক এককে বাংলাদেশের ফরিদুর রেজা রানার্স আপ
ক্রীড়া প্রতিবেদক :: (২৫ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৮মি.) ১০ম বিকেএসপি এশিয়ান অনুর্ধ ১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতায় বালক একক ফাইনালে সিঙ্গাপুরের লিম চ্যাম্পিয়ন ও বাংলাদেশের ফরিদুর রেজা রানার আপ হয়েছেন। ফরিদ সিঙ্গাপুরের লিমের নিকট ৬-৩, ৬-১ সেটে পরাজিত হন । অপরদিকে বালিকা একক ফাইনালে কোরিয়ার জিয়ং স্বদেশী ইয়াং রাইউকে ৬-০, ৬-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন ।
বালক ডাবলসে সিঙ্গাপুরের লিম ও বাংলাদেশের সাকিব জুটি কোরিয়ার কিম ও ভারতের লিস্টন ভাজ জুটিকে ২-৬, ৭-৬(৫) ও ১০-৪ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। অপরদিকে বালিকা ডাবলসে কোরিয়ার জিয়ং ও সিম জুটি কোরিয়ার জাং ও ইয়াং রাইউ জুটিকে ৭-৬, ১-৬ ও ১০-৭ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বিকেএসপি ক্রীড়া কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ পুরস্কার বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপি’র উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু , টুর্নামেন্ট ডাইরেক্টর মো রোকন উদ্দিন আহমেদ, চিফ কোচ, টেনিস, কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীবৃন্দ।





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন