শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটি-বরকল লঞ্চ যাত্রীদের দুর্ভোগ চরমে
প্রথম পাতা » কৃষি » রাঙামাটি-বরকল লঞ্চ যাত্রীদের দুর্ভোগ চরমে
সোমবার ● ১২ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি-বরকল লঞ্চ যাত্রীদের দুর্ভোগ চরমে

---ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি পার্বত্য জেলা শহর থেকে বরকল উপজেলা যাতায়াতের একমাত্র মাধ্যম লঞ্চ । লঞ্চের নানা সমস্যা ও লঞ্চে দুর্গন্ধ সহ নানা অভিযোগ থাকা সত্তেও বিকল্প কোন যাতায়াত ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত অব্যস্থাপনা মেনে চলাচল করছেন যাত্রীরা।  ১১ ডিসেম্বর হরিণা যাওয়ার সময় দেখা যায় যাত্রীবাহী লঞ্চে বহন করা হয় ব্রয়লার মুরগি। মুরগীর বিস্তা থেকে ছড়িয়ে পড়ছে অসহনীয় দুর্গন্ধ। লঞ্চে যাত্রীদের সাথে কথা বলে জানা যায় লঞ্চ কর্তপক্ষের এই ধরনের নিম্ন মানের যাত্রীসেবা এটাই প্রথম নয়, প্রতিনিয়ত চলছে এমন অব্যবস্থা। লঞ্চে ভাঙা চোড়া সীট, খোলা টয়লেট, বড় বড় শুকনো তামাকের রোল, এমনকি মাঝপথে ইঞ্জিন নষ্ট হয়ে দুর্ভোগের স্বীকার হওয়া, পুরাতন মানধাতার আমলের লঞ্চ  ইত্যাদি নিত্য দিনের ব্যাপার। প্রতি সপ্তাহের হাটের দিন ছোট হরিনা থেকে বহন করে দেশী মুরগী আর রাঙামাটি থেকে প্রায় প্রতিদিন ছোট হরিনা বাজারে নিয়ে যায় ব্রয়লার মুরগী।  লঞ্চ ঘুরে দেখা যায় লঞ্চে কোন অগ্নি নির্বাপক নেই, নেই কোন বয়া, ভাড়ার ক্ষেত্রে নেই নির্দিষ্ট তালিকা,বসার সীটগুলো ভাঙা, পুরাতন কাঠের তৈরী সর্বোপরি ফিটন্যাসহীন লঞ্চ। যাত্রীরা জানান, প্রায় সময় বাড়ে যাত্রীদের ভাড়া। রাঙামাটি জেলা শহর থেকে বরকল উপজেলার একমাত্র যোগাযোগ ব্যস্থা হওয়ায় লঞ্চ মালিকদের জিম্মি অবস্থা থেকে মুক্তির জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাত্রীরা।

সব দেখে শুনে লঞ্চের এমন অব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইল লঞ্চের কেরানী বলেন, আপনিই প্রথম ব্যক্তি আমাদের সেবা নিয়ে প্রশ্ন তুলছেন। আপনি কোথায় নেমে যেতে চান? প্রতিনিধিকে প্রশ্ন করেন, কেন জানতে চাইলে কেরানী বলেন, কারো যদি লঞ্চের সেবা ভালো না লাগে আমাদের কিছু করার নাই। কারো ভালো না লাগলে আমরা তাকে জোর করে যাতায়াত করতে বলিনা। যাত্রীদের ভালো লাগা না লাগা নিয়ে কর্তৃপক্ষ লঞ্চ চালায় না। লঞ্চের কেরানীর এমন অসৌজন্য মুলক আচরন প্রতিনিয়ত সহ্য করছেন বরকল উপজেলার যাত্রী সাধারন।





আর্কাইভ