শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যু নিয়ে রহস্য
প্রথম পাতা » অপরাধ » জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যু নিয়ে রহস্য
মঙ্গলবার ● ১৩ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যু নিয়ে রহস্য

---সিলেট প্রতিনিধি :: (২৯ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.১০মি.) সিলেটের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এক মহিলার মৃত্যু নিয়ে দেখা দিয়েছে জটিলতা। চিকিৎসক বলছেন, হার্টঅ্যাটাকে মৃত্যু হতে পারে। কিন্তু তাঁর স্বামীসহ পরিবারের দাবি, প্রতিপক্ষের হামলায় মৃত্যু হয়েছে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর টিলাবাড়ি গ্রামের আবুল হাসনাতের স্ত্রীর তৈয়বুননেছার সঙ্গে একই গ্রামের হান্নান ও ধনু মিয়ার পরিবারের লোকদের সাথে কথা কাটাকাটির ঘটনা ঘটে।

এক পর্যায়ে হান্নান, করিম, ধুন ও মন্নান পরিবারের লোকজন তৈয়বুননেছাকে ঘর থেকে ধরে নিয়ে রাস্তায় ফেলে নির্যাতন করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ডাক্তার এক দিন পর তাঁকে সাধারণ ছাড়পত্র দিয়ে দেন।

ডাক্তার ছাড়পত্রে কোনো সমস্যা দেখা দিলে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজে যোগাযোগ করার পরামর্শ দেন। তৈয়বুননেছা মারপিটের ব্যথা নিয়ে গতকাল সোমবার সকাল ৯টায় পুনরায় জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সকাল সাড়ে ১১টায় সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে।

এবিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মিছবাহ উদ্দিন বলেন, ব্যথা নিয়ে সকাল ৯টায় রোগী ভর্তি হলে আমার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা করা হয়। এ অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যু হার্টঅ্যাটাকে হয়েছে বলে তিনি ধারণা করছেন। কিন্তু পরিবারের স্বজনদের দাবী প্রতিপক্ষের হামলার কারনেই তার মৃত্যু হয়েছে।





আর্কাইভ