রবিবার ● ১৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » বিকেএসপি তৃণমূল কাপ অনূর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্ট ২০১৬ শুরু
বিকেএসপি তৃণমূল কাপ অনূর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্ট ২০১৬ শুরু
ক্রীড়া প্রতিবেদক :: (৪ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৬ মি.) নবীন খেলোয়াড়দের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং প্রতিভাবান খেলোয়াড় বাছায়ের লক্ষে ১৮ ডিসেম্বর রবিবার থেকে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, বরিশালে প্রথমবারের মত শুরু হল “বিকেএসপি তৃণমূল কাপ অনূর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্ট ২০১৬”।
বিকেএসপি কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। দেশের সকল বিভাগ থেকে একটি করে একাডেমী ফুটবল দল, বিকেএসপির তৃণমূল প্রকল্পের ১টি দল ও বিকেএসপির একটি দল সহ মোট ১০ টি দল নিয়ে লীগ কাম নক-আউট ভিত্তিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।
অংশগ্রহণকারী প্রতিটি দল এখানে নুন্যতম ৪টি খেলায় প্রতিযোগিতা করার সুযোগ পাবে।
টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী রবিবার ২৫ ডিসেম্বর ২০১৬ তারিখ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এম পি মহোদয় উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
১ম ম্যাচ সকাল: ৭.৩০মি. ভেন্যু: বিকেএসপি আ.প্র.কে. বরিশাল
এস বি আলী ফুটবল একাডেমি, খুলনা বনাম রবির বাজার ফুটবল একাডেমি, সিলেট বিভাগ টুর্নামেন্টের প্রথম খেলায় রবির বাজার ফুটবল একাডেমি ৮-১ গোলে এস বি আলি ফুটবল একাডেমিকে পরাজিত করে শুভ সূচনা করে।
২য় ম্যাচ সকাল: ৯.০০ টা ভেন্যু: বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, বরিশাল
ভূইয়া ফুটবল একাডেমি ময়মনসিংহ বিভাগ ৪-১ গোলে বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি, চট্রগ্রাম বিভাগকে পরাজিত করে শুভ সূচনা করে।
৩য় ম্যাচ বিকাল : ২.১৫ টা ভেন্যু: বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, বরিশাল
রংপুর বিভাগ ০-২ গোলে বরিশাল বিভাগকে পরাজিত করে শুভ সূচনা করে।
৪র্থ ম্যাচ বিকাল : ৩.৩০ টা ভেন্যু: বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, বরিশাল
খুলনা বিকেএসপি ৭-০ গোলে রাজশাহী বিভাগকে পরাজিত করে শুভ সূচনা করে।





তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল