শিরোনাম:
●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » পটুয়াখালী » কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে ওঠা সেই নৌকাটি
প্রথম পাতা » পটুয়াখালী » কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে ওঠা সেই নৌকাটি
বৃহস্পতিবার ● ২২ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে ওঠা সেই নৌকাটি

---মুতাসিম বিল্লাহ, বগুনা সিএইচটি মিডিয়ায় টুয়েন্টিফোর ডটকম বরগুনা প্রতিনিধি :: পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে বালুর বুক চিরে ভেসে ওঠা শত বছরের পুরানো সেই নৌকাটি সংরক্ষণ করা হয়েছে।

রাখাইন মার্কেট ও বৌদ্ধ মন্দিরের পাশাপাশি থাকায় দর্শনার্থী ও পর্যটকদের কাছে দিন দিন এর আকর্ষণ বেড়ে চলছে।

প্রাচীন নিদর্শনের স্মৃতি চিহ্ন হিসেবে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধমন্দির সংলগ্ন একটি বেষ্টনীর ভিতর রেখেছেন। যা এখন নৌকা যাদুঘর নামে পরিচিতি পেয়েছে।
প্রাচীন এ নৌকাটির দৈর্ঘ্য ৭২ ফুট প্রস্থ ২২ ফুট ও প্রায় ৯০ টন ওজনের বলে জানিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১২ সালের জুলাই মাসে সৈকতের বালুর মধ্যে জেগে ওঠা নৌকাটির অংশ বিশেষ স্থানীয়রা দেখতে পায়। ওই সময় নৌকাটি দেখে লোকজন নানা রকম আলোচনা শুরু করে।

বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি প্রত্নতত্ত্ব বিভাগের নজরে আসে। এক পর্যায়ে বিশেষজ্ঞ দল এ নৌকাটির খুটিনাটি বিষয় নিয়ে গবেষণা শুরু করে। দেশীয় ও আন্তজার্তিক নৌকা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এটিকে উত্তোলন করে সংরক্ষনের ব্যবস্থা নেয়া হয়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, নৌকাটিকে টিনসেডের একটি বেষ্টনীর ভিতর দৃষ্টি নন্দন ভাবে স্থাপন করা হয়েছে।

বিশেষভাবে সংরক্ষিত নৌকাটিকে কাঠের বাতা ষ্টীলের পাত ও রং দ্বারা আবৃত করা হয়।

এছাড়া নৌকাটির ভিতর পাওয়া বিশাল আকারের লোহার শিকলটি এর পাশেই রাখা হয়েছে। রক্ষণাবেক্ষন ও দেখার জন্য সার্বক্ষনিক ২ জন লোক নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া এর কোন রকম ক্ষতিসাধন করা থেকে দর্শনার্থীদের বিরত রাখতে অনুরোধ জানিয়ে দেয়ালে নোটিশ টাঙ্গিয়ে দিয়েছে প্রত্মতত্ত্ব অধিদপ্তর।

বরিশাল থেকে কুয়াকাটায় ভ্রমনে আসা পর্যটক মো. সুমন হাওলাদার প্রতিবেদককে বলেন এখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে। এগুলোর মধ্যে প্রাচীন এ নৌকাটি অন্যতম।

আমাদের অতীত ইতিহাস সম্পর্কে ধারনা যোগাবে। ঢাকা ইডেন কলেজের ছাত্রী ইসরাত জাহান ঝুমু বারী প্রতিবেদককে জানান, এখানে আগেও একবার এসেছিলাম। জায়গাটি দারুন। প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি এ নৌকাটি দেখে ভাল লেগেছে। অপর এক পর্যটক শুভ্র ইসলাম বলেন এ নৌকাটি পুরানো ঐতিহ্য।
এটি শিক্ষার্থীদের গবেষণার কাজে আসবে। তবে নৌকাটিকে আরো যত্ন করতে হবে বলে তার মত।
নৌকা যাদুঘরের কেয়ারটেকার মো.ইসাহাক হাওলাদার জানান, প্রতিদিন নৌকাটিকে দেখতে প্রচুর
লোক ভীড় করে। দর্শনার্থীদের জন্য কোন পয়সা ছাড়াই উন্মুক্ত রাখা হয়েছে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রত্নসম্পদ ও সংরক্ষণ বরিশাল যাদুঘরের সহকারী কাষ্টডিয়ান শাহিন আলম বলেন ইতিহাস ঐতিহ্য ধরে রাখার জন্য নৌকাটিকে সংরক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে।

আগামী জানুয়ারি মাসে মেগা বীচ কার্নিভাল উপলক্ষ্যে এটিকে সাজানো হবে। আশা করি কয়েক দিনের মধ্যে এ কাজ শুরু করা হবে।





আর্কাইভ