শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে চাকমা ও মারমা ভাষা আক্ষরিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে চাকমা ও মারমা ভাষা আক্ষরিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
মঙ্গলবার ● ২৭ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে চাকমা ও মারমা ভাষা আক্ষরিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

---

ষ্টাফ রিপোর্টার :: (১৩ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০মি.) ইনিটিয়েটিভ ফর সোসাইল ডেভলপমেন্ট (আইএসডি)’র পরিচালনায় ও ভাষা সাহিত্য ও সংস্কৃতি কর্মকান্ড পরিচালনাকারী সংগঠন নাটঘর একাডেমীর উদ্দ্যেগে রাঙামাটিতে চাকমা ও মারমা ভাষা আক্ষরিক প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৭ডিসেম্বর মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে।
ইনিটিয়েটিভ ফর সোসাইল ডেভলপমেন্ট (আইএসডি)’র নির্বাহী পরিচালক প্রনব চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, বিশেষ অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য স্নেহ কুমার চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, এনসিটিসি’র ভাষা বিশেষজ্ঞ প্রসন্ন কুমার চাকমা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন নাটঘর একাডেমীর অধ্যক্ষ সজিব চাকমা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় পার্বত্য চুক্তি হয়েছিল বলেই আগামী ২০১৭সালের প্রথম দিনেই চাকমা, মারমা ও ত্রিপুরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে নিজ নিজ মার্তৃভাষার আক্ষরিক পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। এটি আমাদের জন্য একটি বড় পাওয়া। এটি সম্ভব হয়েছে সকলের সহযোগিতার কারণে। তিনি বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের কল্যাণ ও উন্নয়নে কাজ করে যাচ্ছে। আগামীতে পার্বত্য জেলার উন্নয়নে আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ সমন্বিতভাবে কাজ করলে পাহাড়ে অনেক উন্নয়ন ঘটবে। তিনি বলেন, একটি জাতির ভাষা সাহিত্য ও সংস্কৃতির চর্চা যদি না থাকে তাহলে ধীরে ধীরে সে জাতি বিলুপ্ত হয়ে যায়। তাই নিজ নিজ ভাষা ও আক্ষরিক জ্ঞান লব্দ করে আগামী প্রজন্মের জন্য তা চর্চা ও প্রদান করতে হবে। তিনি বলেন, স্ব স্ব ভাষায় আক্ষরিক দক্ষ শিক্ষার্থীদের পরিষদ হতে শিক্ষক নিয়েগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। আগামীতে সুষ্ঠ ও সুন্দরভাবে প্রশিক্ষণ প্রদানের লক্ষে তিনি নাটঘর একাডেমীকে পরিষদ হতে ২লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন।
পরে মাসব্যাপী প্রশিক্ষণে চাকমা ও মারমা সম্প্রদায়ের অংশগ্রহণকারী মোট ৫৮জন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিরা। শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।





আর্কাইভ