মঙ্গলবার ● ২৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মহাসড়ক আটকিয়ে পল্লী বিদ্যুতের খুটি উত্তোলন
মহাসড়ক আটকিয়ে পল্লী বিদ্যুতের খুটি উত্তোলন
বরগুনা প্রতিনিধি :: (১৩ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৫মি.) বরগুনা জেলায় বেতাগী উপজেলার মহাসড়কে পল্লী বিদ্যুৎ এর খুটি উত্তলোনের জন্য বরিশাল এবং বরগুনার সাথে সড়ক পথে যোগাযোগের একমাত্র ব্যস্ত সড়কটি বন্ধকরে দিয়েছে পল্লী বিদ্যুতের কর্তৃপক্ষ। তাদের অবহেলায় ভোগান্তির শিকার হচ্ছেন শত শত যাত্রী, সড়কটির দু’দিকে প্রায় ৫০টি বাস, ট্রাক, ব্যাটারি চালিত অটোরিকশা আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এসময় অনেকে পায়ে হেটে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন। বরগুনা থেকে আসা অসুস্থ মো: শহীদুল ইসলামের সাথে কথা বলে জানা যায় সে চিকৎসা করাতে বরিশাল যাচ্ছেন কিন্তু হঠাৎ করে রাস্তা বন্ধের কারনে ভোগান্তির শিকার হয়ে সড়কটির চালু হওয়ার অপেক্ষা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী বলেন, আমি যাবো বেতাগী কিন্তু পথিমধ্যে এমন সমস্যায় আমি চরম দুর্ভোগের শিকার হচ্ছি। তিনি আরও বলেন এধরনের কাজ করার আগে পল্লী বিদ্যুৎ কতৃপক্ষের উচিত বিকল্প পথের ব্যবস্থা করা এবং রাস্তা বন্ধের আগে বাস মালিক ড্রাইভারদের জানিয়ে দেওয়া যাতে যাত্রীরা বিকল্প পথ ব্যবহার করে। খুটি উত্তলোন কাজের তদারককারী পল্লী বিদ্যুতের এক কর্মকর্তার সাথে মহাসড়ক বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমারা খুটি উত্তলোনের বিষয়টি বেতাগী বাস মালিক সমিতিকে জানিয়েছি তারপরও তারা কিভাবে এই পথে বাস চলার অনুমতি দেন, সেটার বিষয়ে আমি কিছু বলতে পারবো না। এদিকে ভোগান্তির শিকার যাত্রীরা বাসের ড্রাইভার হেল্পারদের সাথে কথা কাটাকাটি করছেন কেন তারা জেনেও যাত্রীদের এই পথে এনেছেন।





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা