শিরোনাম:
●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড়
রাঙামাটি, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » হুয়াই জিসেভেন প্লাস এখন বাংলাদেশে
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » হুয়াই জিসেভেন প্লাস এখন বাংলাদেশে
সোমবার ● ২ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হুয়াই জিসেভেন প্লাস এখন বাংলাদেশে

---

ঢাকা প্রতিনিধি :: ১ নভেম্বর, ২০১৫- হুয়াই, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড আজ রোববার বাংলাদেশে তাদের সর্বশেষ স্মার্টফোন হুয়াই জি সেভেন প্লাস উন্মুক্ত করেছে ৷ ডিভাইস বিজনেসের ডিরেক্টর ইংমার ওয়্যাং রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ডিভাইসটি উন্মোচন করেন ৷ সাশ্রয়ী মূল্যের ডিভাইসটিতে উচ্চ প্রযু্িক্ত সম্পন্ন স্মার্টফোনের সব ফিচার থাকছে ৷ গ্রাহককে চমত্‍কার পারফরমেন্সের দেওয়ার উপযোগী করে স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে ৷ গ্রাহকরা, বিশেষত যারা সামাজিক এবং ব্যবসায়িক কর্মকান্ডের ক্ষেত্রে স্মার্টফোনের উপর নির্ভর করেন, তারা অবশ্যই স্মার্টফোনটি পছন্দ করবেন ৷ হ্যান্ডসেটটির ডিজাইন এবং উত্‍পাদনের ক্ষেত্রে হুয়াই ফোনের নির্ভরযোগ্যতাকে প্রাধান্য দিয়েছে ৷ গ্রাহকদেরকে সেরা অভিজ্ঞতা দিতে ফোনটি তৈরিতে উত্‍কৃষ্ট মানের উপাদান ব্যবহার করা হয়েছে ৷
হুয়াই জি সেভেন প্লাস এর ব্যাটারী লাইফ অসাধারণ ৷ ডিভাইসটির ৩০০০ এমএএইচ ব্যাটারিটি দিয়ে সর্বোচ্চ ৮ ঘন্টা পর্যন্ত অনলাইন ভিডিও স্ট্রিমিং, ১০ ঘন্টা ফোন কল অথবা ৬ ঘন্টা পর্যন্ত ওয়েব ব্রাউজিং করা যাবে ৷ ডিভাইসটিতে হুয়াই সুইচিং টেকনোলজি সম্পন্ন একটি ডুয়েল এন্টেনা যুক্ত করেছে যা অন্যান্য ডিভাইসের তুলনায় দুর্বল নেটওয়ার্কেও ৪০%পর্যন্ত উচ্চ মানের কানেক্টিভিটি ও ১০০% শক্তিশালী সিগন্যাল স্ট্রেংথ দিবে৷ হুয়াই জি সেভেন প্লাস এ মাল্টিপল ফাংশন এর জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়েছে যা সেটটিকে আরো দ্রুতগতির, নিভুল এবং ব্যবহারের ক্ষেত্রে সহজ ও নিরাপদ করে তুলেছে ৷ ডিভাইসটির বডি তৈরিতে এয়ারক্রাফট গ্রেড অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে ৷ হুয়াই জি সেভেন প্লাস এ ২.৫ ডি স্ক্রিন ব্যবহার করা হয়েছে যাতে রয়েছে কার্ভড এজ ৷ ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লোটিতে আছে ১৯২০*১০৮০ রেজু্যলেশন ৷ হুয়াই জি সেভেন প্লাস এর বিএসআই লেন্স সমৃদ্ধ ১৩ মেগাপিক্সার রিয়ার ক্যামেরাটিতে আছে এফ২.০ অ্যাপারচার, ২৮ এমএম ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, অ্যান্টি ভাইব্রেশন, আরজিবিডব্লিউ সেন্সর এবং ইমেজ সিগন্যাল প্রসেসর যা সাধারণত প্রফেশনাল ডিজিটাল এসএলআর ক্যামেরাতে ব্যবহার করা হয় ৷ এতে আরো আছে চারটি কালার সমৃদ্ধ আরজিবিডব্লিউ সেন্সর যা ছবির ব্রাইটনেসকে ৩২% পর্যন্ত বাড়ায় এবং স্বল্প আলোয় তোলা ছবিতে অস্পষ্টতা ৭৮% পর্যন্ত কমিয়ে দিতে পারে ৷ ডিভাইসটির সামনে আছে ৫ এমপি ক্যামেরা৷ হুয়াই জি সেভেন প্লাস এ আছে ১.৫ গিগাহার্টজের ৬৪বিট অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৬ সিরিজের চিপসেট (৪*১.৫গিগাহার্টজ+৪*১.২গিগাহার্টজ) এবং শক্তিশালী কোয়ালকম আড্রেনো ৪০৫ সিরিজ জিপিইউ প্রসেসর৷ এতে আরো রয়েছে ৩জিবি র‌্যাম, ৩২জিবি ইন্টারন্যাল মেমোরি যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ১২৮ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে ৷ ৪জি এবং ডুয়েল সিম সমর্থিত এই ফোনটিতে আরো আছে গ্র্যাভিটি, প্রক্সিমিটি, লাইট, ও ম্যাগনেটিক সেন্সর ৷
সম্প্রতি হুয়াই ২০১৫ সালের তৃতীয় প্রান্তিকের পারফরমেন্স রিপোর্ট প্রকাশ করেছে যেখানে একটি ধারাবাহিক প্রবৃদ্ধি দেখা গেছে ৷ এর মধ্যে ৩৩% প্রবৃদ্ধি মধ্যম থেকে উচ্চ মূল্যের ডিভাইস বিক্রি থেকে এসেছে ৷ এ বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে হুয়াই ২৭.৪ মিলিয়ন হ্যান্ডসেট রপ্তানি করেছে, যা গত বছরের তুলনায় ৬৩% বেশি ৷ হুয়াই কনজ্যুমার বিজনেস গ্রুপ এর সিইও রিচার্ড ইউ এই বছরের শেষ নাগাদ ১০০ মিলিয়ন ইউনিট বিক্রির লক্ষমাত্রা অর্জন করতে পারবেন বলে আশাবাদ ব্যাক্ত করেছেন ৷ গত বছরের তুলনায় এ বছর হুয়াই হ্যান্ডসেট রপ্তানিতে ইউরোপে ৯৮% এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকাতে ৭০% প্রবৃদ্ধি অর্জন করেছে ৷
হুয়াই জিসেভেন প্লাস এর বাজারমূল্য ৩৪,৯৯০  টাকা। ফোনটি বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক এর হুয়াই শোরুম সহ দেশ জুড়ে বিস্তৃত হুয়াই ব্রান্ড ইমেজ শপ গুলোতে পাওয়া যাবে ৷ এছাড়াও ঢাকা, চট্টগ্রাম,সিলেট সহ অন্যান্য শহরের শীর্ষস্থানীয় মোবাইল মার্কেট গুলোতেও পাওয়া
যাবে ৷

আপলোড : ২ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১২.২৩ মিঃ 





তথ্যপ্রযুক্তি এর আরও খবর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা
সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা
চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত
বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ
পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন

আর্কাইভ