শিরোনাম:
●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » ফুলকুঁড়ি আসরের মেধাবী সংবর্ধনা
প্রথম পাতা » গাজিপুর » ফুলকুঁড়ি আসরের মেধাবী সংবর্ধনা
শনিবার ● ৭ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফুলকুঁড়ি আসরের মেধাবী সংবর্ধনা

--- গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৪ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৮মি.) শিশু-কিশোরদের প্রিয় সংগঠন ফুলকুঁড়ি আসরের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গাজীপুর মহানগর শাখার আয়োজনে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷

৭ জানুয়ারি শনিবার বিকালে গাজীপুর শহরের রথখোলাস্থ বঙ্গতাজ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি আসর গাজীপুর মহানগর শাখার উপদেষ্টা ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের গাজীপুর শাখার ম্যানেজার এম মহিউদ্দিন শরিফী।

অনুষ্ঠানে ফুলকুঁড়ি আসর গাজীপুর মহানগর শাখার সহকারী পরিচালক মাজহারুল ইসলাম রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক নির্বাচন কমিশনার ও সাবেক বিচারপতি মোঃ আবদুর রউফ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিশু সংগঠক ও কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের পরিচালক মুঃ তৌহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের অফিস সম্পাদক এম.এ.কে শাহীন চৌধুরী, সাবেক প্রধান পরিচালক এস.এম মিজানুর রহমান, কেন্দ্রীয় কালচারাল স্কুল সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ফুলকুঁড়ি আসর গাজীপুর মহানগর শাখার পরিচালক এম. জাকারিয়া হোসেন।

অনুষ্ঠানে গাজীপুর মহানগরে ২০১৬ সালের সরকারি ২৫০জন ও ফুলকুঁড়ি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪৭জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট প্রদান, সুবিধা বঞ্চিত শিশুদের আর্থিক অনুদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘ফেরা’ নাটকের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)