শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » মেহেরপুরে খেঁজুর গাছ বিলুপ্তির পথে
প্রথম পাতা » খুলনা বিভাগ » মেহেরপুরে খেঁজুর গাছ বিলুপ্তির পথে
মঙ্গলবার ● ১০ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেহেরপুরে খেঁজুর গাছ বিলুপ্তির পথে

---মেহেরপুর প্রতিনিধি :: (২৭ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৭মি.) ষড়ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ! বছরে একেক সময় একেক ঋতু ধারণ করে এদেশ। তেমনই একটি ঋতু শীতকাল। শীতের মৌসুমে সকালে এমনই এক ভিন্ন দৃশ্য চোখে পড়তো। পল্লীগায়ের এদৃশ্য আর আগের মতো চোখে পড়েনা। শীতের শুরু হতেই বাড়ি বাড়ি চলতো খেঁজুরের রস দিয়ে মজাদার পিঠাপুলির নানা আয়োজন। শীতের শুরুতে গাংনী উপজেলার সাহারবাটী কিছু খেঁজুর গাছে রস আহরণর শুরু করেছে গাছীরা। গ্রামবাংলার ঐতিহ্যের প্রতীক খেঁজুর গাছ ঘিরে গ্রামীণ জনপদে শুরু হয়েছে উৎসব-মুখর পরিবেশ।

গাংনী উপজেলার সাহারবাটী,বাঁশবাড়িয়া, কলোনী পাড়া ,জুগীন্দা থেকে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী খেঁজুর গাছ। মাঠে আর মেঠোপথের ধারে দু’একটি খেঁজুর গাছ দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে।

গাংনীর ঐতিহ্যবাহী খেঁজুর গাছ আজ অস্তিত্ব সঙ্কটে। যে হারে খেঁজুর গাছ নিধন হচ্ছে সে তুলনায় রোপন করা হয় না।রসনা তৃপ্তির উপকরণ সুমিষ্ট রসের জন্য নয়, জীবনের প্রয়োজনে প্রকৃতির ভারসাম্য ও বাংলার ঐতিহ্য রক্ষায় ব্যাপকহারে খেঁজুর গাছ রোপন করা দরকার বলে মনে করেন অনেকে। একদিন খেঁজুর গাছ পুরোপুরি হারিয়ে যাবে শুধু পাঠ্য বইয়ের পাতায় খেঁজুর গাছের কথা লেখাছাড়া আর কিছুই দেখা যাবে না।শীত শুরুতে খেঁজুরের তাজা রস যে কতটা তৃপ্তিকর তা-বোঝা দুষ্কর। আর খেঁজুরের রসের পিঠা এবং পায়েস তো খুবই মজাদার ও সুস্বাদু খাবার। এ কারনে শীত মৌসুমের শুরুতেই গ্রামাঞ্চলের রসের ক্ষীর, পায়েস ও পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। খেঁজুরের রস দিয়ে তৈরি হয় গুড় ও প্রাকৃতিক ভিনেগার। খেঁজুরের রস ও গুড় ছাড়া আমাদের শীতকালীন উৎসব ভাবা দুষ্কর।গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের ইয়াছিন আলী বলেন, খেঁজুরের রসের কাঁচা পায়েস খাওয়ার কথা এখনো ভুলতে পারি না। আমাদের নাতি-নাতনীরা তো সেই দুধচিতই, পুলি-পায়েস খেতে পায়না। অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন বলেন, দিন দিন খেঁজুর গাছের সংখ্যা কমে যাচ্ছে। এক সময় গোটা উপজেলা খেঁজুর গাছের জন্য প্রসিদ্ধ ছিল। এখন খেঁজুর গাছ যেমন কমে গেছে তেমনই কমে গেছে গাছির সংখ্যাও। ফলে প্রকৃতিগত সুস্বাদু সে রস এখন আর তেমন নেই। তবুও কয়েকটা গাছের পরিচর্যা করে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখা সম্ভাব। যে কয়েকটা গাছ রয়েছে তাতে যা পাওয়া যায় তা দিয়ে কোন রকম চলে যাচ্ছে। এছাড়া অনেক সময় ঘরবাড়ি নির্মান জন্য খেঁজুর গাছ কেটে ফেলা হচ্ছে। ফলে দিন দিন কমে যাচ্ছে খেঁজুর গাছের সংখ্যা। “আসুন আমরা গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য খেঁজুর গাছ নিধন বন্ধ করি, খেঁজুর গাছ রোপন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করি।”





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ