শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » সুন্দরবনে বঙ্গোপসাগরে কয়লা বোঝাই কার্গো ডুবি : উদ্ধার ১৬ জন
প্রথম পাতা » খুলনা বিভাগ » সুন্দরবনে বঙ্গোপসাগরে কয়লা বোঝাই কার্গো ডুবি : উদ্ধার ১৬ জন
শনিবার ● ১৪ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবনে বঙ্গোপসাগরে কয়লা বোঝাই কার্গো ডুবি : উদ্ধার ১৬ জন

---

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: (১মাঘ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪০মি.) বাংলাদেশ জলসীমায় সুন্দরবন উপকূলের বঙ্গোপসাগরের ১২ নম্বর ফেয়ারওয়ে বয়া এলাকায় ১৩ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ১ হাজার ১০ মে: টন কয়লা বোঝাই এমভি আইচগাতী নামের একটি কার্গো ডুবেগেছে।

দুর্ঘটনার পর থেকে শনিবার (১৪ জানুযারি) বেলা ১১টা পর্যন্ত ওই পথ দিয়ে ১৫টির মতো জাহাজ চলাচল করেছে। ফলে মংলা বন্দর চ্যানেল দিয়ে জাহাজ চলাচলে কোন ক্ষতি বা ঝুঁকি নেই বলে জানিয়েছে মংলা বন্দর কর্তৃপক্ষ । এর পাশ দিয়ে কোনো ধরনের জাহাজ চলাচলেই অসুবিধা হচ্ছে না। তবে ওই কার্গোতে থাকা সকল নাবিক ও ক্রুসহ ১৬ জনকে বঙ্গোপসাগরের ভাসতে দেখে পাশ দিয়ে যাওয়া বসুন্ধরা গ্রুপের ‘এমভি বসুন্ধরা- ৩৭’ জাহাজ বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করে মংলায় নিয়ে এসেছে। মংলা কোষ্টগার্ড পশ্চিম জোন এতথ্য নিশ্চিত করেছে।

মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার মো. ওয়ালিউল্লাহ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, কয়লাবাহী নৌযানটি ডুবেছে বন্দর চ্যানেলের অনেক বাইরে বঙ্গোপসাগরে। তাই বন্দরে পণ্যবাহী নৌযান চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না।

সকালে তিনি জানান, ডুবে যাওয়া নৌযানের এলাকাটি শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে শনিবার (১৪ জানুযারি) বেলা ১২টা পর্যন্ত ওই পথ দিয়ে ১৮টির মতো জাহাজ চলাচল করেছে। এর পাশ দিয়ে কোনো ধরনের জাহাজ চলাচলেই অসুবিধা হচ্ছে না।

কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান যশোরের নওয়াপাড়া ট্রেডার্সকে ডুবে যাওয়া কোস্টারটি উদ্ধার করতে বলা হয়েছে। তবে সাগরের ওই গভীর এলাকা থেকে কোস্টারটি উদ্ধারে সক্ষম নৌযান এই এলাকায় নেই। তাই মালিক পক্ষ চট্টগ্রামে যোগাযোগ করছে।

ডুবে যাওয়া কোস্টার ‘এমভি আইজগাঁতি’বঙ্গোপসাগরের বারো নম্বর ফেয়ারওয়ে বয়ার কাছে নোঙর করা এমভি লেডিমেরি জাহাজ থেকে কয়লা নিয়ে যশোরের নওয়াপাড়া যাচ্ছিল। নওয়াপাড়া ট্রেডার্স নামে যশোরের একটি প্রতিষ্ঠান দক্ষিণ আফ্রিকা থেকে এমভি লেডিমেরি নামে একটি বিদেশি জাহাজে করে ৪৮ হাজার মেট্রিকটন কয়লা আমদানি করে। ২২ ডিসেম্বর জাহাজটি ফেয়ারওয়ে বয়ার কাছে নোঙর করে কয়লা খালাস শুরু করে।

বন্দরের হারবার বিভাগ জানান, আইজগাঁতি কোস্টারটি সাত নম্বর ফেয়ারওয়ের কাছে প্রচণ্ড টেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এসময় পাশ দিয়ে যাওয়া অপর একটি কোস্টার ওই নৌযানের ১৮ নাবিক ও ক্রুকে উদ্ধার করে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম জানান, কয়লা বোঝাই নৌযানটি সুন্দরবন থেকে অনেক দূরে বঙ্গোপসাগরে ডু্বেেছ। তাই বনের ওপর তেমন কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই।

এর আগে ২০১৬ সালের ১৯ মার্চ সুন্দরবনের শ্যালা নদীতে এক হাজার ২৩৫ মেট্রিকটন কয়লা নিয়ে ‘এমভি সী হর্স-১’ নামে একটি উপকূলীয় জাহাজ ডুবে যায়। সুন্দরবনের পশুর নদীতে কয়লা বোঝাই আরও একটি নৌযান ডোবে ২০১৫ সালের ২৭ অক্টোবর। ৫১০ টন কয়লা নিয়ে ডুবেছিলো এমভি জি আর রাজ নামে ওই কার্গোি
মংলালা কোষ্টগার্ডের মিডিয়া উইং জানায়, ইন্দোনেশিয়ার পতাকাবাহি মাদার ভেসেল ‘এমভি লেডী মেরী’ আমদানিকারকদের কয়লা বোঝাই করে গত ২৪ ডিসেম্বর মংলা বন্দরের আউটার এ্যাংকরেজে আসে। গত ২দিন আগে এই মাদার ভেসেলটি থেকে বঙ্গোবসাগরে মংলা বন্দর চ্যানেলের ১২ বয়ার কাছে লাইটারেজ কার্গোতে কয়লা খালাসের কাজ শুরু করে। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে লাইটারেজ জাহাজটি ১ হাজার ১০ টন কয়লা বোঝাই করে যশোরের আমদানীকারক নওয়াপাড়া টেডার্সের উদ্যেশে রওনা দেবার পরপরই তলা ফেটে গভীর সাগরে ডুবে যায়।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)