শিরোনাম:
●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটি, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » পাবনা » সাঁথিয়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১
প্রথম পাতা » পাবনা » সাঁথিয়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১
সোমবার ● ১৬ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাঁথিয়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

--- পাবনা প্রতিনিধি :: (৩ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১.২৩মি.) পাবনার সাঁথিয়া উপজেলায় র‌্যাবের সঙ্গে  বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে। র‌্যাব জানায়, ১৬ জানুয়ারি সোমবার ভোরে সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের হলুদঘর গ্রামে এই বন্দুকযুদ্ধ হয়। নিহতের ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৪০)। সে কাশীনাথপুর ইউনিয়নের বিলসলঙ্গি গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে।
র‌্যাব ১২ পাবনার কোম্পানী কমান্ডার বীনা রাণী দাস বলেন, র‌্যাব সদস্যরা হলুদঘর গ্রামে অভিযানে গেলে সেতুর পাশে থাকা সন্ত্রাসীরা গুলি করে।“র‌্যাব পাল্টা গুলি করলে সন্ত্রাসীরা পিছু হটে। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও বেশি কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে হাসপাতালে লাশের ছবি তুলতে র‌্যাব সদস্যরা বাধা প্রদান করেন। লাশের ছবি তুলতে না দেওয়ার কারন জানতে চাইলে পাবনা ক্যাম্প কমান্ডার জানান, লাশের ছবি তুলতে গেলে হাসপাতাল কতৃপক্ষের অনুমতি নিতে হবে। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মুন্সি আব্দুল কুদ্দুস বলেন নিহতের নামে ২০০৪/০৫ সালে ৩টি হত্যা মামলা রয়েছে। সেগুলো সাজাপ্রাপ্ত না খালাস তা তিনি জানাতে পারেনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)