শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » পঞ্চগড় » পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন
প্রথম পাতা » পঞ্চগড় » পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন
সোমবার ● ১৬ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন

---পঞ্চগড় প্রতিনিধি :: (৩মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১০মি.) দেশের সকল অসহায় শীতার্তদের সাহায্যে সরকার ও বিত্তবানদের আরো বেশি এগিয়ে আসা উচিত বলে অভিমত প্রকাশ করেছেন আদর্শ নাগরিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান।

তিনি বলেন, “মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য” প্রবাদটি আজ শুধু মুখে আর খাতা কলমে সীমাবদ্ধ আছে। এই প্রবাদটি বাস্তবরূপে আনতে পারলে আমাদের সমাজ ও দেশ আরো অনেক এগিয়ে যেত। তাই দেশের উত্তরবঙ্গ সহ বিভিন্ন অঞ্চলের অসহায় শীতার্তদের সাহায্যে দল-মত,ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকদের বিশেষ করে সরকার, সমাজের বিত্তবানদের আরো বেশি এগিয়ে আসা উচিত।

১৬ জানুয়ারি সোমবার দুপুরে ‘আদর্শ নাগরিক আন্দোলন ও বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্ট অরগানাইজেশন’-এর যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলার ভাউলাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র-বিতরনের সময় তিনি এসব কথা বলেন।

তিনি অত্র এলাকার শীতার্ত মানুষের কষ্ট নিজে অনুভব করে বলেন, এই উত্তরবঙ্গের মানুষ কতটা কষ্টে জীবন-যাপন করছে তা দূর থেকে অনুভব করা সম্ভব নয়। আমরা গত দুইদিনে এই অসহায় মানুষগুলির সাথে থেকে বুঝতে পেরেছি তারা কতটা কষ্টে জীবন-যাপন করছেন। তাই এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।

১নং চিলাহাটি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আনসারুল ইসলাম শিলুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের সংরক্ষিত সদস্য তানজিনা ইয়াসমিন মানিক, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, বিএনএসও’র উপদেষ্টা মাসুম বিল্লাহ, বিএনএসও’র সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আবু সাঈদ ইয়াছির, আদর্শ নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক এডভোকেট আল-আমীন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মাহি, অর্থ বিষয়ক সম্পাদক আবু সাঈদ পাটোয়ারী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মান্নান নাবিল ও মো. মনির হুসাইন প্রমূখ।

এদিকে ‘আদর্শ নাগরিক আন্দোলন ও বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্ট অরগানাইজেশন এর যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলার ভাউলাগঞ্জ, কালিগঞ্জ, দেবিগঞ্জ, কালিরহাট সহ বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।





আর্কাইভ