বুধবার ● ৪ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » কাউখালীতে জাতীয় বিদ্যুত্ সপ্তাহ উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতা
কাউখালীতে জাতীয় বিদ্যুত্ সপ্তাহ উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতা

কাউখালী প্রতিনিধি::রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার আবাসিক বিদ্যুত্ প্রকৌশলী (বিউবি) কতৃক জাতীয় বিদ্যুত্ সপ্তাহ-২০১৫ ইং উপলক্ষে নবম হতে দ্বাদশ শ্রেনীর ছাত্র ছাত্রীদের অংশগ্রহনে এক বক্তৃতা প্রতিযোগিতা,আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ বুধবার সকাল ১০ টায় কাউখালী উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ৷ কাউখালী আবাসিক বিদ্যুত্ প্রকৌশলী (বিউবি) এ এস এম তৈয়ব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়৷ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কমল বরন সাহা ৷ কাউখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আরিফুল হক মাহবুব ৷ ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল চাকমা,কাউখালী উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, কাউখালী উপজেলা নির্বাহী অফিসের কাজী মোঃ আহসান উল্লাহ আবাসিক বিদ্যুত্ প্রকৌশলী অফিসের মোঃ আবসার হোসেন, মোঃ আবদুল মালেক, মোঃ বাহার মিয়া প্রমুখ ৷ বক্তারা আলোচনা সভায় বলেন, বিদ্যুত্ আমাদের জাতীয় সম্পদ এ্ই বিদ্যুত্ দিয়ে আমাদের প্রতিদিন প্রয়োজনীও সকল কাজ কর্ম সারতে হয় ৷ বিদ্যুত্ ছাড়া প্রতিনিয়ত জীবণযাপন সম্ভব নয়৷ তাই বিদ্যুত্ আমাদের জাতীয় জীবনে জাতীয় সম্পদ ৷ আলোচনা সভা শেষে পরে কাউখালী উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশ গ্রহনে বক্তৃতা প্রতিযোগিতা অনুিষ্ঠত হয়৷ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে বিদ্যুত্ বিভাগের পক্ষ হতে পুরষ্কার প্রদান করা হয়৷ আপলোড : ৪ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৪.২০মিঃ





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ