শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা
রাঙামাটি, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাবতলীতে ছাত্রী ও মা’কে মারপিট ঘটনার আসামী গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » গাবতলীতে ছাত্রী ও মা’কে মারপিট ঘটনার আসামী গ্রেফতার
রবিবার ● ২৯ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাবতলীতে ছাত্রী ও মা’কে মারপিট ঘটনার আসামী গ্রেফতার

---বগুড়া প্রতিনিধি :: (১৬ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৬মি.) বগুড়ার গাবতলীতে প্রেমে সাড়া না পেয়ে ১০ম শ্রেণির এক মেধাবী ছাত্রী ও তাঁর মা’কে মারপিটের ঘটনায় অভিযুক্ত বখাটে যুবক রুহুল আমিন রুয়েন (২৩)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রুয়েন উপজেলার নেপালতলী ইউনিয়নের পারকাঁকড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
উল্লেখ্য, গাবতলীর পারকাকড়া গ্রামের জহুরুল ইসলামের মেয়ে সুমাইয়া ইসলাম জেসি (১৫) স্থানীয় সুখানপুকুর এমআরএম হাইস্কুলে বিজ্ঞান বিভাগে ১০ম শ্রেণির ছাত্রী। তার রোল নং-১। জেসি ৫ম ও ৮ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিলাভ করেছিল। এখন তার চোখে-মুখে অনেক স্বপ্ন। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সে অনেক বড় হতে চায়। কিন্তু মেধাবী এই ছাত্রীর স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় একই গ্রামের নুরুল ইসলামের বখাটে ছেলে রুহুল আমিন রুয়েন (২৩)। মাঝেমধ্যেই সে প্রেম প্রস্তাব দিতো। রাস্তা পথে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতো। কিন্তু প্রেমে সাড়া না পেয়ে রুয়েন ক্ষুব্ধ হয়ে উঠে। এরই এক পর্যায়ে গত ২৬ জানুয়ারী বিকেলে জেসি স্কুল থেকে ভ্যানযোগে বাড়ী ফিরছিলো। পথিমধ্যে কুড়িরপাড়া নামকস্থানে ওঁত পেতে থাকা রুয়েন হঠাৎ সামনে এসে জেসিকে শেষবারের মতো ভালোবাসার প্রস্তাব দেয়। কিন্তু জেসি রাজী না হলে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে রুয়েন জেসিকে কিল-ঘুষি ও লাথি মেরে গলাটিপে ধরে। বিষয়টি রুয়েনের অভিভাবকদের জানালে সে আবারও জেসি ও তার মাকে বেদমভাবে পিটিয়ে জখম করে। জেসি ও তার মা এখন গাবতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হলে পুলিশ ২৮ জানুয়ারি শনিবার রাতে ঘটনার মুল নায়ক রুয়েন’কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)