শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » নিজের কিডনী দিয়েও স্বামীকে বাঁচাতে পারছেন না বিলকিছ
প্রথম পাতা » প্রধান সংবাদ » নিজের কিডনী দিয়েও স্বামীকে বাঁচাতে পারছেন না বিলকিছ
রবিবার ● ২৯ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিজের কিডনী দিয়েও স্বামীকে বাঁচাতে পারছেন না বিলকিছ

---বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১৬ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৫মি.) সিলেটের বিশ্বনাথের এক গৃহবধু নিজের জীবনের মায়া ত্যাগ করে আপন স্বামীকে বাঁচাতে দিয়েছেন নিজের দেহ থেকে একটি কিডনী । বর্তমানে সেই কিডনীতে ভাইরাস জনিত কারনে সমস্যা দেখা দেওয়ায় নতুন করে জরুরী ভিত্তিতে চিকিৎসার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কিন্তু তাদের হাতে নেই একটি টাকা। অথচ মাত্র ১ লক্ষ ৫০ হাজার টাকার ব্যবস্থা হলে নিজের জীবনের মায়া ত্যাগ করে স্বামীকে বেচে থাকার জন্য স্ত্রীর দেওয়া সেই কিডনীটি আবার সচল হবে। আর তাতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে একটি প্রাণ এবং হাসি আনন্দ ফিরে আসবে গোটা একটি পরিবারে। এমতাবস্থায় স্বামীর জন্য স্ত্রীর ভালবাসার এই দৃষ্টান্তকে একটু সহানুভূতি আর প্রয়োজনীয় সহযোগিতা করা সমাজের সকল হৃদয়বানদের একান্ত কাম্য।
জানাগেছে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ঘাসিগাঁও গ্রামের মৃত আফরুজ আলীর পুত্র আতিকুর রহমান (৪৭) দীর্ঘদিন পূর্বে মধ্যপ্রাচ্যের সৌদিআরব গিয়েছিলেন নিজের পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য। দেশে স্ত্রী ও চার কন্যার ভরনপোষনের জন্য প্রবাস থেকে নিয়মিত টাকা পাঠালে বেশ ভালই ছিল তার পরিবার এবং অনেকটা সুখেই ছিল তারা। আর বছর তিনেক পূর্বে বড় মেয়েকে পাত্রস্থ করায় কিছুটা দুঃচিন্তা মুক্তও ছিলেন আতিকুর রহমান। কিন্তু সেই সুখ তার কপালে বেশী দিন স্থায়ী হতে না হতেই সৌদিআরবে অবস্থানকালে ২০১৬ সালের ১৪ জানুয়ারি রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শরীরে প্রচন্ড জ্বর আসে। পরদিন তিনি সৌদি কিং আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি হলে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা জানান এবং ডেঙ্গু জ্বরের চিকিৎসা প্রদান করা হলে তিনি কিডনী রোগে আক্রান্ত হন। চিকিৎসাধিন অবস্থায় তার দুটি কিডনীই বিকল হয়ে পড়লে তাকে ডায়ালাইসি দেওয়া হয়। ঐ হাসপাতালে তিনি ১ মাস চিকিৎসাধীন থাকার পর ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি দেশে চলে আসেন। ২৩ ফেব্রুয়ারি সিলেটের কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. আলমগীর চৌধুরীর পরামর্শে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে ৩দিন থাকার পর ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের কিডনী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শহিদুল ইসলাম সেলিমের পরামর্শে ২০১৬ সালের ২৩ মার্চ তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। ঐ সময় চিকিৎসাধিন অবস্থায় তাকে সপ্তাহে ৩ বার ডায়ালাইসি দেওয়া হতো। কিন্তু অবস্থার তেমন উন্নতি না ঘঠায় তাকে বাঁচাতে কিডনী সংযোজনের প্রয়োজনীয়তা দেখা দেয় । এসময় আতিকুর রহমানের স্ত্রী বিলকিছ বেগম (৩৭) নিজের জীবনের মায়া ত্যাগ করে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনী হাসি মুখে উপহার দেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ৩ মাস ১৯ দিন চিকিৎসাধিন থাকার পর গত বছরের ৪ জুন ঐ হাসপাতালেই অপারেশনের মাধ্যমে তার একটি কিডনী ট্রান্সফার করা হয়। কিডনী ট্রান্সফারের পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের কে.টি আইসিইউ’তে আরো ২ মাস চিকিৎসাধিন ছিলেন। ৫ আগষ্ট তার স্টেন অপারেশন করা হয়। এরপর তিনি কিছুটা সুস্থ হয়ে স্বাভাবিক হলে ২২ আগষ্ট হাসাপাতাল থেকে ছাড়পত্র পেয়ে তিনি বাড়িতে চলে আসেন।
এ পর্যন্ত ডায়ালাইসিস ও কিডনী ট্রান্সফার সহ চিকিৎসা ব্যয় হয়েছে প্রায় ১২ লক্ষ টাকা। অপারেশনের পর থকে প্রতি মাসে প্রায় ৩০ হাজার টাকার ঔষধ ব্যবহার করতে হয়। এই বিশাল অংকের চিকিৎসা ব্যয় করতে তারা বাড়ীতে থাকা একটি ভিঠে ছাড়া সবই বিক্রি করে যখন প্রয়োজনীয় অর্থের যোগান হয়নি তখন আত্মীয়-স্বজন ও এলাকার বিভিন্ন দানশীল ব্যক্তিবর্গ তাদের সাহায্যে এগিয়ে আসেন। কিডনী ট্রান্সফারের পর তিনি মোটামুটি স্বাভাবিক হয়ে উঠেন। সম্প্রতি তার শরীরের বিভিন্ন অংশ ফুলে গেলে গত ১৭ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যাপক ডা. মো. শহিদুল ইসলাম সেলিমের কাছে যান। এসময় চিকিৎসক তাকে ‘সিএমভি ডিএনএ’ পরীক্ষা করলে ধরা পড়ে তার কিডনীতের ভাইরাস আক্রান্ত। আর এতে ধীরে ধীরে কিডনীর কার্যক্ষমতা কমে আসছে। কিডনীতে ইনফেকশন হয়ে শরীর ও কিডনী ফুলে যাচ্ছে। শ্বাসকষ্টও বেড়েছে। ‘সিএমভি ডিএনএ’ টেস্ট রিপোর্ট অনুযায়ী একজন স্বাভাবিক মানুষের রেফারেঞ্জ ভেলু ০.৬০ থেকে ১.৫০ পর্যন্ত থাকার কথা। কিন্ত গত ২০ জানুয়ারী তারিখে তার টেস্ট রেজাল্টে রেফারেঞ্জ ভেলু রয়েছে ২.১০। যদি এই ভেলু ৪.০০ পয়েন্টে চলে যায় তাহলে কিডনী অকেজো হয়ে পড়বে এবং তাকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। একথা শুনার পর তার গোটা পরিবারে অন্ধকার নেমে আসে। যেখানে কলেজ ও স্কুলগামী তিন কন্যা যথাক্রমে কলছুমা আক্তার (১৯) ইভা আক্তার (৯) ও শুভা আক্তার (৬) এর লেখাপড়া কিংবা দু’বেলা দুমুঠো খাবার তুলে দেওয়া অনেক কঠিন হয়ে পড়েছে সেখানে এই মূহুর্তে ব্যয়বহুল চিকিৎসা আতিকুর রহমানের পরিবারের জন্য অনেকটাই বিশাল একটি কঠিন কাজ। চিকিৎসকের পরামর্শ যত দ্রুত সম্ভব তাকে হাসপাতালে ভর্তি করতে হবে এবং ইনজেকশনের মাধ্যমে ‘সিএমভি ভাইরাস’ দূর করা সম্ভব বলে জানিয়েছেন তারা।
অথচ মাত্র ১ লক্ষ ৫০ হাজার টাকার ব্যবস্থা হলে নিজের জীবনের মায়া ত্যাগ করে স্বামীকে বেচে থাকার জন্য স্ত্রীর দেওয়া সেই কিডনীটি আবার সচল হবে। আর তাতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে একটি প্রাণ এবং হাসি আনন্দ ফিরে আসবে গোটা একটি পরিবারে। এমতাবস্থায় স্বামীর জন্য স্ত্রীর ভালবাসার এই দৃষ্টান্তকে একটু সহানুভূতি আর প্রয়োজনীয় সহযোগিতা করতে সমাজের সকল হৃদয়বানদের প্রতি আকুতি জানিয়েছেন অসহায় পরিবারটি।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)