শিরোনাম:
●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সিলেটে ভয়ঙ্কর ছিনতাই চক্রের সন্ধান
প্রথম পাতা » অপরাধ » সিলেটে ভয়ঙ্কর ছিনতাই চক্রের সন্ধান
মঙ্গলবার ● ৩১ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে ভয়ঙ্কর ছিনতাই চক্রের সন্ধান

---সিলেট প্রতিনিধি :: (১৮ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫০মি.) সিলেট মহানগরীতে ছিনতাই যেন নিত্যনৈমিত্তিক এক আতঙ্ক। মহানগরীর ছয়টি থানা এলাকায় প্রতিদিন ছিনতাইয়ের শিকার হচ্ছেন কেউ না কেউ। আর ছিনতাইয়ে জড়িত রয়েছে বেশ কয়েকটি চক্র।

এরকমই একটি ভয়ঙ্কর চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। ওই চক্রে অন্তত ৭ জন সদস্য রয়েছে, যারা সংঘবদ্ধভাবে মহানগরীতে ছিনতাইয়ে জড়িত।

সিলেট মহানগর পুলিশ সূত্র বলছে, এ চক্রের চারজনকে গত কয়েকদিনে গ্রেফতার করা হয়েছে। বাকি তিনজনকে গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতরা চিনতাইকারীরা হল - রুহেল আহমদ ওরফে রুবেল আহমদ ওরফে জাকির হোসেন ওরফে রাজ (২৬), তুহিন আলী ওরফে মনসুর (৩২), শেখ মো. আব্দুল খালেদ (২৮) এবং মোহাম্মদ আলী মোল্লা (৩৪)।

যেভাবে ছিনতাই করে এ চক্র : ৭ সদস্যের এই ছিনতাইচক্র ৩-৪টি মোটরসাইকেলে হেলমেট পরিহিত অবস্থায় নগরীতে ঘুরে বেড়ায়।

ছদ্মবেশে ব্যাংকে অবস্থান করে ‘টার্গেট’ ঠিক করে তারা। টার্গেট যখন ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বেরিয়ে নিজ গন্তব্যে রওয়ানা হন, পথিমধ্যে তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গতিরোধ করা হয়। এরপর ‘টার্গেটের’ সাথে থাকা টাকা নিয়ে চম্পট দেয় তারা।

এছাড়া বীমা কোম্পানি কিংবা নগরীর বিভিন্ন জ্বালানি পাম্পের টাকা পরিবহনের সময় এ চক্রের সদস্যরা ছিনতাই করে। ছিনতাইকালে টার্গেটকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতেও দ্বিধা করে না এ চক্রের সদস্যরা।

মহানগরীর কোতোয়ালী, জালালাবাদ, বিমানবন্দর, দক্ষিণ সুরমা, মোগলাবাজার ও শাহপরান থানা এলাকায় সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে ছিনতাইয়ে জড়িত এ চক্র।

চক্রের ছিনতাইয়ের কয়েকটি ঘটনা : গত বছরের ৭ ডিসেম্বর শাহপরান থানাধীন দাসপাড়াস্থ এ ই এন্টারপ্রাইজ পেট্রোল পাম্পের ছয় লাখ টাকা ছিনতাই হয়। পাম্পের অফিস সহকারি হিরেন পাত্র পূবালী ব্যাংক শাহপরান মাজার গেইট শাখায় টাকা জমা দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে গেইটের পূর্ব পার্শ্বে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে রুহেল, তুহিন, মোহাম্মদ আলী ও আবদুল খালেদসহ চক্রের ৭ সদস্য তিনটি মোটরসাইকেলে এসে টাকা ছিনিয়ে নেয়। এ ছিনতাইয়ের টাকার মধ্যে ৮০ হাজার টাকা ভাগ পান রুহেল। বাকি টাকা অন্যরা ভাগাভাগি করে নেন।

গত ৪ জানুয়ারি পূবালী ব্যাংক শাহপরান মাজার গেইট থেকে ৫ লাখ টাকা তুলেন অরবিন্দ দে। এরপর নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে শাহপরান থানাধীন হিলভিউ টাওয়ারের সামনে তার গতিরোধ করে ওই ছিনতাইচক্রের সদস্যরা। অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় চক্রটি। এ টাকার মধ্যে ৬০ হাজার টাকা ভাগ পায় রুহেল। বাকি টাকা চক্রের অন্যরা ভাগ করে নেয়।

এমনকি এ চক্রের কোনো সদস্য যদি ছিনতাইয়ে সরাসরি জড়িত নাও থাকে, তবুও সে টাকা পায়।

মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, নগরীতে ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশ সবসময়ই সতর্ক রয়েছে।
তারই ধারাবাহিকতায় এ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বাকিদের গ্রেফতারে তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ। এছাড়া অন্য আরো যতো চক্র রয়েছে, সেসব চক্রকেও সনাক্ত করে গ্রেফতার করা হবে বলে তাদের মন্তব্য।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিভূতি ভূষণ বানার্জী বলেন, ৭ সদস্যের ছিনতাইচক্রের বাকিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এক্ষেত্রে গোয়েন্দা তথ্যের সাহায্য নেওয়া হচ্ছে।

তিনি বলেন, পুলিশ ছিনতাইকারীদের ধরছে। এজন্য সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা কমেছে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)