শনিবার ● ৪ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন
খাগড়াছড়ি অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন
খাগড়াছড়ি প্রতিনিধি:: (২২ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৫মি.) খাগড়াছড়িতে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও অনলাইন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে খাগড়াছড়ি অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় ক্লাবের স্থায়ী কার্যালয়ে অনলাইন প্রেসক্লাবের আহবায়ক আব্দুল্লাহ আল-মামুন’র সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্টিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে হিলটাইমস টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ও ফাইনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল-মামুনকে সভাপতি ও সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম ও দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মো. মাইন উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন -সিনিয়র সহ সভাপতি সবুজ পাতার দেশ পত্রিকার সম্পাদক মো. জুলহাস উদ্দীন, সহ সভাপতি প্রভাতের ডাক বিডি ডটকম’র চীফ রিপোর্টার মনিরুল ইসলাম মাহিম, সাংগঠনিক সম্পাদক স্বাধীন বাংলা টুয়েন্টিফোর ডটকম’র জেলা প্রতিনিধি মো. আব্দুর রউফ, অর্থ সম্পাদক হিলটাইমস টুয়েন্টিফোর ডটকম’র স্টাফ রিপোর্টার অংগ্য মারমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক স্বাধীন বাংলা টিভি ও দৈনিক জনতার প্রতিনিধি মো. আব্দুর রহিম হৃদয়, সম্মানিত সদস্য ঢাকা নিউজ টুয়েন্টিফোর ডটকম’র জেলা প্রতিনিধি অংহ্লা মারমা, দৈনিক আমার বার্তার স্টাফ রিপোর্টার মো. এরশাদ হোসেন চৌধুরী, রাহাত বার্তা জেলা প্রতিনিধি সৈয়দ মো. গোলাম মোরশেদ ও হিলটাইমস টুয়েন্টিফোর ডটকম’র জেলা প্রতিনিধি মো. মনির খান।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের