শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বরগুনার বেতাগীতে দরপত্রের লটারির নিয়ে হামলা: আহত ২
প্রথম পাতা » অপরাধ » বরগুনার বেতাগীতে দরপত্রের লটারির নিয়ে হামলা: আহত ২
বুধবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরগুনার বেতাগীতে দরপত্রের লটারির নিয়ে হামলা: আহত ২

---বরগুনা প্রতিনিধিঃ ::  (২৬ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪০মি.)  বরগুনার বেতাগী উপজেলায় ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের চার কোটি টাকার ১৮টি প্রকল্পের দরপত্রের লটারির জমা করতে গেলে অতরর্কিত ভাবে হামলায় শিকার হয় বরগুনার উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাহিদুর ইসলাম মিঠু ও রুপক।

এতে দু,জনই গুরুত্বর আহত হন। ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে ৫ টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে এ ঘটনা ঘটে। পিআইও এইচ এম মাহবুবুর রহমান বলেন, লটারি নিয়ে ঝামেলা হওয়ায় তা স্থগিত করা হয়েছে। উপজেলায় ১৮টি প্রকল্পের কাজের দরপত্র আহ্বান করা হয় গত মাসের প্রথম দিকে। মঙ্গলবার বিকেলে ছিল এসব কাজের লটারির মাধ্যমে ঠিকাদার নিয়োগের নির্ধারিত দিন। প্রত্যক্ষদর্শী ও ঠিকাদারেরা জানায়, বেতাগী উপজেলা নিবার্হী অফিসার এর উপস্থিতিতে এসব কাজের অনুকূলে লটারির অনুষ্ঠানে ঠিকাদারেরা উপস্থিত হন। এ সময় বেতাগীর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম গোলাম কবির ও বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, সহ ছাত্রলীগ ও যুবলীগের নেতারা।

লটারি প্রক্রিয়া শুরু হওয়ার কিছু আগে মেয়রের সমর্থক উপজেলা যুবলীগের কয়েকজন নেতা বেশ কয়েকটি কাজ লটারি প্রক্রিয়ার বাইরে তাঁদের জন্য সংরক্ষিত রাখতে পিআইও’কে চাপ দেন। বরগুনা সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামসহ কয়েকজন ঠিকাদার প্রতিবাদ জানালে মেয়রের সমর্থক ঠিকাদারেরা তাঁদের উপর হামলা চালান। এতে জাহিদুল ইসলামের মাথা ফেটে যায় ও রুপক আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত মিঠুকে বেতাগী থেলে এ্যাম্বুলেন্সে করে দ্রুত বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। হাসপাতাল বেডে গুরুতর অবস্থায় মিঠু সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানায়, লটারি অনুষ্ঠান শুরু হওয়ার আগেই উপজেলা যুবলীগের সভাপতি পিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মহাসিন ও পৌর আওয়ামীলীগের সভাপতি বাবুল আক্তার সহ পৌর মেয়রের সন্ত্রাসী বাহিনী আমদের উপর অতরর্কিত ভাবে হামলা চালায়। আমি প্রতিবাদ করলে আমার উপর চওড়া হয়ে আমার মাথায় উপর আঘাত করে। এতে আমার মাথা ফেটে যায়। আমি রক্ত অবস্থা থানায় গেলে বেতাগী ভারপ্রপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান আমাদের লিখিত অভিযোগ গ্রহন করেনি। পরে আমরা ১ কপি জোড় করে তার টেবিলে রেখে আসি। থানায় মামলা না নেয়ায় বুধবার বরগুনা চিপজুটিসিয়ার মেজিষ্ট্রেট কোর্টে একটি মামলা দায়ের করেছি।

এ বিষয় এ বি এম গোলাম কবির অভিযোগ অস্বীকার করে সিএইচটি মিডিয়াকে বলেন, আমরা পিআইও অফিসে লটারিস্থলে উপস্থিত হলে বরগুনা থেকে আসা কয়েকজন ঠিকাদার এ নিয়ে উচ্চবাচ্য করেন। তখন আমরা সেখান থেকে বের হয়ে আসি। শুনেছি স্থানীয় যুবলীগের কয়েকটি ছেলে কিছু কাজ দাবি করায় সেখানে উত্তেজিত কয়েকজন ঠিকাদার চেয়ার ছুড়ে মারলে জাহিদুলের মাথায় আঘাত লাগে। বেতাগী থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহবুবুর রহমান বলেন, দরপত্র নিয়ে দুপক্ষে একটু ঝামেলা হয়েছে। এতে একজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)