বৃহস্পতিবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » ব্যাপক উৎসব উদ্দীপনায় ঐতিহ্যবাহী বউ মেলা সম্পন্ন
ব্যাপক উৎসব উদ্দীপনায় ঐতিহ্যবাহী বউ মেলা সম্পন্ন
বগুড়া প্রতিনিধি :: (২৭ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৫মি.) ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ব্যাপক উৎসব উদ্দীপনায় মধ্যে দিয়ে বগুড়া গাবতলীর মহিষাবানের ত্রিমুহনী’তে ঐতিহ্যবাহী বউ মেলা সম্পন্ন হয়েছে। মেলাকে ঘিরে বগুড়া জেলা’সহ গাবতলী উপজেলা জুড়ে ছিল উৎসবের আমেজ।
জানা যায়, গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পশ্চিম মহিষাবান গ্রামের মধ্যপাড়া (ত্রিমুহনী) নামকস্থানে সচেতন যুবসমাজ ও গ্রামবাসী’র আয়োজনে বউ মেলাটি অনুষ্ঠিত হলো। মেলাকে ঘিরে উৎসব আমেজে মেতে উঠেছিল আশপাশ গ্রামের সর্বস্তরের মানুষ। মেলায় হাজারো নতুন-পুরাতন বউদের আগমন ঘটে ছিল। মেলায় কেনা কাঁটার জন্য তরুন-তরুনীদের ছিল উপচে পড়া ভীড়। এলাকাবাসী জানান, গত ৩৯ বছর যাবত মেলাটি উদযাপিত হয়ে আসছে। মেলায় নারী ও তরুন-তরুনীদের বিভিন্ন সামগ্রী বেচা-কেনা হয়। শিশুদের জন্য নানা রকমের বিনোদনের ব্যবস্থা ছিল। মহিলাদের সমাগমে জমে উঠেছিল মেলা। বিভিন্ন স্থান থেকে মেলায় আগত দর্শনার্থী ও মহিলা’দের ভীড় ছিল চোখে পড়ার মত। মেলার আয়োজকগন জানান, সকলের সহযোগিতায় বউ মেলা সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয়েছে। এবিষয়ে গাবতলী মডেল থানা (ওসি) আ.ন.ম আব্দুল্লাহ আল হাসান জানান, ব্যাপক উৎসহ উদ্দিপনার মধ্যে দিয়ে বউ মেলাটি উদযাপিত হয়েছে। কোন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।





রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো