বৃহস্পতিবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে রেল ব্রিজে আগুন: পুড়ে গেছে রেললাইনের স্লিপার
গাজীপুরে রেল ব্রিজে আগুন: পুড়ে গেছে রেললাইনের স্লিপার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৭ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৫মি.) গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর উপর রেল ব্রিজে আগুন লাগায় ঢাকা-রাজশাহী-ময়মনসিংহ রেললাইনে সাময়িক ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তবে পাশে আরেকটি ব্রিজ দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে টঙ্গী বাজার এলাকায় তুরাগ নদে রেল ব্রিজে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিস সূত্র জানায়, টঙ্গী বাজার এলাকায় তুরাগ নদে রেলওয়ে ব্রিজের নিচে চটের বস্তার রাখা হয়েছিল। সকালে ওই চটের বস্তায় আগুন লাগে। পরে আগুন রেল ব্রিজে ছড়িয়ে পড়ে। এতে রেল ব্রিজের কয়েকটি পাটাতন পুড়ে যায়। এঘটনার পর থেকে ওই ব্রিজরে উপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে পাশে আরেকটি রেলব্রিজ দিয়ে টেন চালু রাখা হয়।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
টঙ্গী রেলওয়ে পুলিশ জানায়, রেল ব্রিজে আগুন লেগে লাইনের কিছু ক্ষতি হয়েছে। যার কারণে সকাল ৭টা থেকে ওই ব্রিজ দিয়ে ঢাকা-রাজশাহী-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকে। পাশের আরেকটি রেল ব্রিজ দিয়ে ট্রেন চলাচল করে।





গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ