শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » করোনা আপডেট » প্রতিমন্ত্রীর আশ্বাসে কাজে ফিরলেন কালীগঞ্জের চিকিৎসকরা
প্রথম পাতা » করোনা আপডেট » প্রতিমন্ত্রীর আশ্বাসে কাজে ফিরলেন কালীগঞ্জের চিকিৎসকরা
বৃহস্পতিবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রতিমন্ত্রীর আশ্বাসে কাজে ফিরলেন কালীগঞ্জের চিকিৎসকরা

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৭ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২০মি.) রোগীর সাধারণ মৃত্যুকে কেন্দ্র করে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের ওপর হামলা ও হাসপাতাল ভাঙচুর করা হয়। এতে তিন চিকিৎসক আহত হন।

ঘটনার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে ৮ ফেব্রুয়ারি বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জরুরি বিভাগসহ সকল প্রকার চিকিৎসাসেবা বন্ধ রাখেন চিকিৎসকরা।

৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এ সময় আহত চিকিৎসক ও স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে সঠিক বিচারের প্রতিশ্রুতি দিলে পুনরায় জরুরি বিভাগসহ সকল প্রকার চিকিৎসাসেবা শুরু করেন চিকিৎসকরা।

৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কলিঙ্গা গ্রামের বাবুল মিয়াকে (৪৫) কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্বজনরা।

তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিতে পরার্মশ দেয়া হয়। অন্য এক রোগী নিয়ে হাসপাতালের অ্যাম্বুলেন্স ঢাকায় থাকায় রোগীর স্বজনদের বিকল্প অ্যাম্বুলেন্স বা গাড়ির ব্যবস্থা করার কথা বলা হয়। গাড়ি ব্যবস্থা চেষ্টাকালে রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাবুল মিয়ার মৃত্যু হয়।

খবর পেয়ে রোগীর স্বজনরা নিজেদের সরকারদলীয় লোক পরিচয়ে বাবুল মিয়ার চাচা শ্বশুর কালীগঞ্জ উপজেলার তুমলিয়া গ্রামের আক্তার মোল্লা, ফয়সাল, জুলহাস, মামুন, সুমন, মাসুম, রূপগঞ্জ উপজেলার কলিঙ্গা গ্রামের অপু, কাশেম ভেন্ডার, অজ্ঞাত ৪-৫ জন সহযোগী নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালান।

এ সময় তারা কক্ষের দরজা-জানালা, কম্পিউটার, চেয়ার-টেবিল ও চিকিৎসার কাজে ব্যবহৃত সরঞ্জাম ভাঙচুর করেন। বাধা দিলে জরুরি বিভাগের চিকিৎসক মীর মোহাম্মদ মহিউদ্দিন, ইনডোর চিকিৎসক আশীষ কুমার বণিক ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ আব্দুল মোতালিবকে মারধর করা হয়।

এর প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জরুরি বিভাগসহ সকল প্রকার চিকিৎসাসেবা বন্ধ রাখেন চিকিৎসকরা।

জরুরি বিভাগের চিকিৎসক আহত মীর মোহাম্মদ মহিউদ্দিন জানান, ঘটনার পর পর স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিকে জানানো হয়েছে। তিনি দোষীদের গ্রেফতারে থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ বলেন, আমাদের দাবি ছিল দোষী ব্যক্তিদের গ্রেফতার করা। তারা গ্রেফতার হয়েছে এবং হচ্ছে। এ অবস্থায় দোষীদের উপযুক্ত বিচারে প্রতিমন্ত্রীর প্রতিশ্রুতি পেয়ে সবাই কাজে ফিরেছে।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলম চাঁদ জানান, এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ বাদী হয়ে থানায় মামলা করেছেন। সেই মামলায় থানা পুলিশ মামুন ও আক্তার মোল্লাকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।





করোনা আপডেট এর আরও খবর

বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)