সোমবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ইউপিডিএফ’র সামরিক শাখা প্রধানের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা
ইউপিডিএফ’র সামরিক শাখা প্রধানের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১ ফাল্গুন ১৪২৩ বাঙালা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৮.৪৬মি.) খাগড়াছড়িতে ইউপিডিএফ’র সামরিক শাখার প্রধান প্রদীপন খীসার বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধারের ঘটনায় ১৩ ফেব্রয়ারি সোমবার মানি লন্ডারিং আইনে মামলা হয়েছে।
খাগড়াছড়ির সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) তারেক মাহমুদ হান্নান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, চাঁদাবাজির মাধ্যমে টাকা মজুদ করার অপরাধে মানি লন্ডারিং আইনে ৩৮৬ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত করবে সিআইডি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’ (ইউপিডিএফ)’র সামরিক শাখার প্রধান প্রদীপন খীসার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৮০ লাখ টাকা( ৭৮ লাখ ৯৫ হাজার ৯৬৬টাকা) উদ্ধার করেছে যৌথবাহিনীর সদস্যরা।
অভিযানের সময় ঘরের বিভিন্ন স্থানে (টিফিন বক্স, প্রেসার কুকার, আলমারি) লুকায়িত অবস্থায় উল্লেখিত টাকা পাওয়া যায়। টাকা আদায় ও টাকা খরচের গুরুত্বপূর্ণ দলিলাদিও এ সময় উদ্ধার করে যৌথ বাহিনী।
দলিলের মধ্যে ইউপিডিএফের চাঁদা আদায় ও খরচের মাসিক বিবরণী ও গুরুত্বপূর্ণ টেলিফোন নম্বর রয়েছে।





ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার