শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » কৃষি » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৩য় বোর্ড সভা
প্রথম পাতা » কৃষি » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৩য় বোর্ড সভা
বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৩য় বোর্ড সভা

---ষ্টাফ রিপোর্টার :: (৩ ফাল্গুন ১৪২৩ বাঙালা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০০মি.) রাঙামাটি শহরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে ১৫ ফেব্রুয়ারি বেলা ১২ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০১৬-১৭ অর্থ বছরের ৩য় পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়।
পরিচালনা বোর্ড সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সচিব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি।

সভায় মূল আলোচ্য বিষয়গুলো ছিল গত ১৩ নভেম্বর ২০১৬ তারিখে অনুষ্ঠিত পরিচালনা বোর্ড সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, ২০১৬-১৭ অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের জানুয়ারি’ ২০১৭ পর্যন্ত সময়ের অগ্রগতি পর্যালোচনা এবং বিবিধ।

তিন পার্বত্য জেলার বড় প্রকল্পসমূহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। সভাপতি তিন পার্বত্য জেলার জেলা প্রশাসকগণকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত প্রকল্প এলাকা পরিদর্শন করা জন্য আহবান জানান। তিনি এ বোর্ড সভায় সদস্য খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানকে খাগড়াছড়ি পার্বত্য জেলা উন্নয়নের সফলভাবে কাজ করার জন্য আন্তরিক অভিন্দন জানান।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ড এর পক্ষ থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলা বিদায়ী জেলা প্রশাসককে ফুল, ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানানো হয়। জেলা প্রশাসক, খাগড়াছড়ি মহোদয় তাঁর ব্যক্তিগত কারণে কেউ অখুশী হয়ে থাকলে নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য পরিচালনা বোর্ড সভার সকলের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও তিনি সকলের কাছে দোয়া চান। প্রতি তিন মাস অন্তর অন্তর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়ে থাকে। ১৪ সদস্য বিশিষ্ট পরিচালনা বোর্ড সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এর সভাপতি হন।

এ সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ (যুগ্ম-সচিব), বোর্ডের সদস্য-অর্থ শাহীনুল ইসলাম (যুগ্ম-সচিব), সদস্য-বাস্তবায়ন মো. মনজুরুল আলম (যুগ্ম-সচিব), পার্বত্য চট্টগ্রাম বিষযক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন তালুকদার, বোর্ডের সদস্য-পরিকল্পনা মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য-প্রশাসন আশীষ কুমার বড়ুয়া, বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক, খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি সদস্য লক্ষীপদ দাস, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদের প্রতিনিধি সদস্য মংসুইপ্রু চৌধুরী, বোর্ডের আইসিডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াছিন, বোর্ডের নির্বাহী প্রকৌশলীগণ ও উঁচুভূমি বন্দোবস্তীকরণ রাবার বাগান ব্যবস্থাপনা কমিটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) পুষ্প বিকাশ চাকমাসহ বোর্ডের প্রমূখ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





আর্কাইভ