বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে চোর ধরতে গিয়ে আহত-২, আটক-১
খাগড়াছড়িতে চোর ধরতে গিয়ে আহত-২, আটক-১
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৩ ফাল্গুন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৪৬মি.) খাগড়াছড়ি সদর উপজেলার ভোয়াছড়িতে চোর ধরতে গিয়ে চোরের দেওয়া দা’য়ের কোপে আহত হয়েছে দুই জন। মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে সদর উপজেলা ভোয়াছড়ির নবী আলমের বাড়িতে এ ঘটানা ঘটে।
আহতরা হলেন, মো. আতাউর (৪৮), ও ওয়াহেদ আলী (৪২) নবী আলমের বাবা ও কাকা। আহতরা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নবী আলম জানান, রাত ৩ টার দিকে হঠাৎ আওয়াজ শুনে ঘুমভাঙলে দেখতেপান উঠানে মুরগির খোপের পাশে দু’জন চোর। তিনি চিৎকার করলে পাশের বাড়ি থেকে তার বাবা, কাকা ও অন্যান্য প্রতিবেশীরা চোরদের ঘেরাও করে। চোরেরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে একজনকে ধরে ফেলে। এসময় চোরের হাতে থাকা দা’ দিয়ে আঘাত করলে আহত হয় আতাউর ও ওয়াহেদ আলী।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি ) তারেক মোহাম্মাদ আব্দুল হান্নান।
তিনি জানিয়েছেন, নয়ন্টু চাকমা নামের একজন আটক তবে সে চিকিৎসাধিন অবস্থায় রয়েছে। মামলা দায়ের সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা