শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » রাজনীতি » ইলিয়াসপত্নী ওসমানীনগরে ধানের শীষের নির্বাচনী প্রচারনায়
প্রথম পাতা » রাজনীতি » ইলিয়াসপত্নী ওসমানীনগরে ধানের শীষের নির্বাচনী প্রচারনায়
বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইলিয়াসপত্নী ওসমানীনগরে ধানের শীষের নির্বাচনী প্রচারনায়

---সিলেট প্রতিনিধি :: (৩ ফাল্গুন ১৪২৩ বাঙালা : বাংলাদেশ সময় রাত ৮.৩৯মি.) প্রথমবারের মতো দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৬ মার্চ। সম্প্রতি নির্বাচন বিধিমালা সংশোধন করে স্থানীয় সরকার নির্বাচনেও দলীয়ভাবে সম্পন্ন করতে বিধান করে নির্বাচন কমিশন।
সেই বিধানের আলোকে সিলেটের ওসমানীনগর উপজেলাসহ দেশের তিনটি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ইতিমধ্যে সবকটি দলে সমর্থিত প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন।
আগামী ১৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়ের পরদিন প্রতীক বরাদ্ধ দিলেই তারা নেমে পড়বেন নির্বাচনী ময়দানের লড়াইয়ে। তবে প্রতীক না পেলেও এরই মধ্যে প্রচারণার তোড়জোড় শুরু হয়েছে উপজেলা জুড়ে। এদিন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে, দলীয় প্রতীকের উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে সাবেক বিরোধী দল ও শীর্ষ রাজনৈতিক দল বিএনপি। তফসিল ঘোষনার পরপরই ‘ধানে শীষ’ প্রতীকের কান্ডারীদের প্রার্থীতা নিশ্চিত করা হয়।
আর তাদের জয় নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা নেয় সংগঠনটি। এর অংশ হিসেবে মাঠে নামছেন দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপির সাবেক কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা। ফলে বিএনপি নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা বিরাজ করছে।
দলীয় সূত্র জানায়, উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৮ই ফেব্রুয়ারি ঢাকা থেকে সিলেটে আসতে পারেন তাহসিনা রুশদির লুনা। তিনি উপজেলা নির্বাচনে দলীয় সমর্থিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে উপজেলার ৮টি ইউনিয়ন গণসংযোগ, উঠান বৈঠক করবেন
বিএনপি নেতারা জানান, ইলিয়াসপত্নী উপজেলা পরিষদ নির্বাচনের আগে সিলেটে আসতে পারেন। তিনি দলীয় প্রার্থী পক্ষে মাঠে নামলে গণজোয়ার সৃষ্টি হবে।
তারা মনে করেন, ওসমানীনগরে বিএনপি একটি শক্তিশালী দল। এখানে ইলিয়াসপত্নী দলীয় প্রার্থীর পক্ষে মাঠে গণসংযোগ ও উঠান বৈঠক করল বিজয় অনেকটা এগিয়ে যাবে। তিনি ইতিমধ্যে দলীয় প্রার্থী পক্ষে কাজ করার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। এজন্য নেতাকর্মীর দলীয় প্রার্থীর পক্ষে কাজ চালিয়ে যাচ্ছেন।
বিএনপি নেতারা আশাবাদী তাদের প্রার্থী বিজয়ী হবে।
এদিকে তৃণমূল নেতাকর্মীরা জানান, ইলিয়াসপত্নী যদি দলীয় প্রার্থীর পক্ষে মাঠে কাজ করেন তাহলে প্রার্থীর বিজয় নিশ্চিয়তা কয়েক ধাপ এগিয়ে যাবে।
তারপরও দলীয় সমর্থিত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তৃণমূল নেতাকর্মীরা এলাকা ঘুরে বেড়াচ্ছেন। তারাও দলীয় সমর্থিত প্রার্থীদের অবস্থান শীর্ষ রয়েছে বলে মন্তব্য করেন।
ওসমানীনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান তাজ মোহাম্মদ ফখর বলেন, বিএনপি নেতাকর্মীরা মাঠে কাজ করে যাচ্ছেন। আশা করি আমাদের বিজয় নিশ্চিত হবে।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রায়হান আহমদ ও তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সৈয়দ শাহজান আলী বলেন, আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিন রুশদির লুনার নির্দেশে দলের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে দিন-রাত কাজ করে যাচ্ছি।





রাজনীতি এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)