শিরোনাম:
●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
রাঙামাটি, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » আপন চাচাকে হত্যার দায়ে ভাতিজার যাবজ্জীবন
প্রথম পাতা » অপরাধ » আপন চাচাকে হত্যার দায়ে ভাতিজার যাবজ্জীবন
বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আপন চাচাকে হত্যার দায়ে ভাতিজার যাবজ্জীবন

---

ঝিনাইদহ প্রতিনিধি :: চাচাকে হত্যা মামলায় ভাতিজা রাজুকে (২২) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন ঝিনাইদহ আদালত। ২২ মার্চ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় রাজু আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত রাজু ঝিনাইদহের হরিণাকুন্ডুু উপজেলার এক নম্বর ভায়না ইউনিয়নের বাকচুয়া গ্রামের শহীদ বিশ্বাসের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৯ এপ্রিল সকালে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার হাতিয়া পান বাজারে পান বিক্রি করতে যান রাজুর চাচা আলতাফ হোসেন। পারিবারিক বিরোধের জের ধরে রাজু পান হাটে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চাচাকে হত্যা করে। পরে স্থানীয়রা রাজুকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় নিহত আলতাফের স্ত্রী শেফালী বাদী হয়ে কুষ্টিয়ার ইবি থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ রাজুর বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করেন। পুলিশ প্রতিবেদন, শুনানি ও সাক্ষ্য গ্রহন শেষে অপরাধ প্রমানিত হওয়ায় আদালত এ রায় দেন।

কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী সিএইচটি মিডিয়াকে জানান, পারিবারিক বিরোধে রাজুর চাচা আলতাফ হোসেন এবং চাচী শেফালী প্রায়ই অকথ্য ভাষায় রাজুর মা আনজেলাকে গালিগালাজ ও নির্যাতন করতেন। এ ঘটনায় গ্রাম্য সালিশ চলার সময় চাচা আলতাফ হোসেন রাজু’র মাকে চরিত্রহীনা বলে অপবাদ দিয়েছিলেন। এতে রাজু ক্ষিপ্ত হয়ে চাচাকে হত্যা করে। এ রায়ে নিহতের স্ত্রী ও মামলার বাদী শেফালী সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান তিনি।





আর্কাইভ