শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
রাঙামাটি, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০১৭
প্রথম পাতা » কৃষি » পাহাড়ের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন চাইলে পাহাড়ের সচেতন মহলকেই কলম ধরতে হবে : নির্মল বড়ুয়া মিলন
প্রথম পাতা » কৃষি » পাহাড়ের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন চাইলে পাহাড়ের সচেতন মহলকেই কলম ধরতে হবে : নির্মল বড়ুয়া মিলন
বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাহাড়ের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন চাইলে পাহাড়ের সচেতন মহলকেই কলম ধরতে হবে : নির্মল বড়ুয়া মিলন

---ষ্টাফ রিপোর্টার :: (৯ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০১মি.) পাহাড়ের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন চাইলে, সম্প্রীতি রক্ষা, প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের দুঃখ দুর্দশার কথা ও নিজেদের অধিকার যথাযথ ভাবে উপস্থাপনের জন্য এ অঞ্চলের সচেতন মহলকেই কলম ধরতে হবে, এর কোন বিকল্প নেই বলেন, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নির্মল বড়ুয়া মিলন ।
তথ্যপ্রযুক্তি আইন ৫৭(২) ধারায় ২০ দিন হাজত বাসের পর ২০ মার্চ সোমবার জামিনে মুক্ত হওয়ার পর শুভাকাঙ্খীদের শুভেচ্ছা সিক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
২২ মার্চ বুধবার বিকালে হাসপাতাল এলাকার নিজ বাসভবনে তাকে শুভেচ্ছা জানাতে আসেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর সাংবাদিকগণ, জেলা অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন শুভানুধ্যায়ীগণ।
রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সাংবাদিক নির্মল বড়ুয়া মিলনকে ফুল দিয়ে স্বাগত জানিয়ে হাজত বাসের জন্য সমবেদনা প্রকাশ করেন এবং অনাকাঙ্খিত হয়রানীমুলক মামলার বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করেন।
এসময় সাংবাদিক নির্মল বড়ুয়া মিলন বলেন, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম অত্যন্ত কম সময়ে মাত্র ২ বছরে দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন ও দেশব্যাপী প্রতিনিধি নিয়োগ দিয়ে স্থানীয় একটি কুচুক্র মহল ও গুটিকয়েক সাংবাদিক ঈর্ষান্বিত হয়ে তাদের প্ররোচনায় আমার বিরুদ্ধে এমন মামলার ষড়যন্ত্র করা হয়েছে। সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রকাশনার প্রথম থেকে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে বানোয়াট সংবাদ প্রকাশ করেনি। কাজেই নিরপেক্ষ সাংবাদিকতার স্বার্থে প্রত্যেক স্থানীয় প্রশাসনের নিরপেক্ষ ভুমিকা রাখার জন্য অনুরোধ করছি- বলেন নির্মল বড়ুয়া মিলন।
তিনি আরো বলেন, রাঙামাটিতে হ্রদের পাড় দখল, সরকারী সম্পদ জনসাধারনের চলাচলের ফুটপাট দখলসহ অপরিকল্পিত ভাবে যত্রতত্র অবৈধ স্থাপনা নির্মাণ হচ্ছে। এসব বিষয় নিয়ে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম একাধিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় একটি মহল আমাকে দমিয়ে রাখতে এসব হীনচেষ্টা চালাচ্ছে, এসবের মূলে স্থানীয় সুযোগ সন্ধানী একটি সিন্ডিকেট সরাসরি জড়িত বলেন তিনি।
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কোন কুচক্রী মহলের সাথে আপোষ করেনা বলে তিনি সাফ জানিয়ে দেন।
উল্লেখ্য, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এ গত জানুয়ারিতে জনস্বার্থে একটি সংবাদ প্রকাশ করায় সাংবাদিক নির্মল বড়ুয়া মিলনের বিরুদ্ধে ৫৭(২) ধারায় তথ্য প্রযুক্তি আইনে রাঙামাটি কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন রাঙামাটি অটোরিক্সা চালক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক।





আর্কাইভ