বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় টমটম থেকে পড়ে গিয়ে ১ নারী নিহত : শিশুসহ ৪জন আহত
মাটিরাঙ্গায় টমটম থেকে পড়ে গিয়ে ১ নারী নিহত : শিশুসহ ৪জন আহত
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৯ চৈত্র ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.৫০মি.) খাগড়াছড়ির মাটিরাঙ্গায় টমটম থেকে পড়ে রিতা রানী ত্রিপুরা (২৬) নামে এক নারী নিহত ও শিশুসহ চারজন আহত হয়েছে। নিহত রিতা রানী ত্রিপুরা কুলপাড়ার পিতুকা ত্রিপুরার স্ত্রী।
আহতরা হলো, রমনা দেবী ত্রিপুরা, জীবন শান্তি ত্রিপুরার স্ত্রী নৃত্যবালা ত্রিপুরা, ননাই ত্রিপুরার স্ত্রী মনোরানী ত্রিপুরা এবং জীবন শান্তি ত্রিপুরার মেয়ে দিনা ত্রিপুরা। আহতদের সকলেই মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা।
জানা যায়, ২৩ মার্চ বৃহষ্পতিবার দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজার থেকে ভিজিডির চাল উত্তোলন শেষে টমটম যোগে বাড়িতে ফেরার পথে মাটিরাঙ্গার ১০নং এলাকায় তারা টমটম থেকে পড়ে গিয়ে মারাত্বকভাবে আহত হয়।
স্থানীয়া আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর আশঙ্কাজনক অবস্থায় শিশু দিনা ত্রিপুরাসহ চার জনকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় রিতা রানী ত্রিপুরা মারা যায়।
মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার অমৃত কুমার ত্রিপুরা রিতা রানী ত্রিপুরার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টমটমের চালক পলাতক রয়েছে, দুর্ঘটনা কবলিত টমটমটি আটক করা হয়েছে । এবিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১