শুক্রবার ● ২৪ মার্চ ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সাংবাদিক রাহিম সরকারের মাতার ইন্তেকাল
গাজীপুরে সাংবাদিক রাহিম সরকারের মাতার ইন্তেকাল
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১০ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৫মি.) দৈনিক জনতা ও বিজয় টিভি’র গাজীপুর প্রতিনিধি রাহিম সরকারের মাতা মাসুমা খাতুন (৯৩) ইন্তেকাল করেছেন।
২৪ মার্চ শুক্রবার দুপুরে বার্ধক্যজনিত রোগে অক্রান্ত হয়ে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের পশ্চিম ভূরুলিয়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
বাদ আছর জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে তিনি চার ছেলে, ছয় মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক রাহিম সরকারের মায়ের মৃত্যুতে গাজীপুর প্রেসক্লাবের (একাংশ) সভাপতি অধ্যাপক এনামুল হক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর হোসেন মিলন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান (আতিক)সহ জেলায় কর্মরত সিনিয়র সাংবাদিকরা শোক জানিয়েছেন।





জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন