শিরোনাম:
●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ●   কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী ●   ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ ●   ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ●   মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ ●   ২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা
রাঙামাটি, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১২ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » রাজনীতি » বিশ্বনাথ যুবলীগের নেতাকর্মীদের দৌড়ঝাপ
প্রথম পাতা » রাজনীতি » বিশ্বনাথ যুবলীগের নেতাকর্মীদের দৌড়ঝাপ
বুধবার ● ১২ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথ যুবলীগের নেতাকর্মীদের দৌড়ঝাপ

---মো. আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: দীর্ঘদিন পর বিশ্বনাথ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি ভেঙ্গে পূর্নাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে বিভিন্ন সুত্রে জানাগেছে। নেতৃত্ব পেতে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ে যুবলীগ ও আওয়ামী লীগ শীর্ষ নেতাদের কাছেও নিজেদের অবস্থান তুলে ধরতে সচেষ্ট সম্ভাব্য প্রার্থীরা।
জেলা ও উপজেলা যুবলীগের একাধিক সূত্রে জানিয়েছে, চলিত মাসের শেষের দিকে উপজেলা যুবলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে পারে। সিলেট জেলা যুবলীগ বিভিন্ন উপজেলা যুবলীগের কমিটি গঠন প্রক্রিয়া শুরু করেছে। ইতি মধ্যে জেলার কয়েকটি উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
ফলে বিশ্বনাথ যুবলীগের নেতাকর্মীরা মনে করছেন শিগগিরই উপজেলা যুবলীগের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। এতে উপজেলা যুবলীগের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে পাচ্ছে। তবে উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি ভেঙে নতুন কমিটি নিয়ে আলোচনার বিষয় কারা আসছেন নেতৃত্বে। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে অল্প কয়েকটি নামই এসেছে ঘুরেফিরে।আহবায়ক কমিটির মেয়াদ ছিল ৩ মাস। কিন্তু সাড়ে ৪ বছর পেরিয়ে যাওয়ার পরও সেই আহবায়ক কমিটি দিয়েই খুঁড়িয়ে চলছে বিশ্বনাথ উপজেলা যুবলীগ। পূর্ণাঙ্গ কমিটি না থাকায় বর্তমানে উপজেলা যুবলীগে একধরনের স্থবিরতা বিরাজ করছে। হতাশায় আচ্ছন্ন হয়ে পড়ছেন নেতাকর্মীরা। তবে এবার নতুন কমিটি গঠন হলে বিশ্বনাথে যুবলীগ আরও চাঙ্গা হবে বলে তৃনমূল নেতাকর্মীরা জানান। উপজেলার নেতাকর্মীরা প্রতিক্ষায় রয়েছেন কে আসছে সরকার সমর্থিত যুব সংগঠনের নতুন কমিটিতে। তবে উপজেলা যুবলীগের পূর্নাঙ্গ কমিটি গঠন না করে আবারও আহবায়ক কমিটি গঠন হতে পারে বলে সুত্রে জানাগেছে।
দলীয় সূত্রে জানা যায়, উপজেলা যুবলীগের ১৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয় ২০১২ সালের মে মাসে। মখদ্দছ আলীকে আহবায়ক ও আশিক আলী, আলতাব হোসনকে যুগ্ম আহবায়ক করে কমিটি গঠন করা হয়। এই কমিটির মেয়াদ ছিল ৩ মাস। এ সময়ের মধ্যেই সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব ছিল আহবায়ক কমিটির। কিন্তু ৩ মাসের স্থলে প্রায় সাড়ে ৪ বছর পেরিয়ে যাওয়ার পরও সম্মেলনের মুখ দেখেননি উপজেলা যুবলীগ নেতাকর্মীরা। পূর্ণাঙ্গ কমিটিও তাই ঘোষিত হয়নি।
তৃণমূল যুবলীগ কর্মীদের সঙ্গে কথা জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আলোচনায় বেশ কয়েকজন আলোচনায় রয়েছেন। এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদ পদে আলোচনায় আছেন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আশিক আলী, আলতাব হোসেন, যুবলীগ নেতা জহুর আলী মেম্বার, শাহ আলম খোকন, ফজলুর রহমান, সাধারণ সম্পাদক পদে গিয়াসউদ্দিন, আবদুল আজিজ সুমন, শামীম আহমদ, রুহেল খান, সুহেল তালুকদার, আবদুল তাহিদ।
তৃণমূল যুবলীগ নেতাকর্মী জানান, যুবলীগকে আরও শক্তিশালী করতে হলে নতুন কমিটির বিকল্প নেই। তাই যারা মাঠে রাজনীতি করেন তাদের নিয়ে যে বিশ্বনাথ যুবলীগের কমিটি গঠন করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যুবলীগ নেতা জানান, উপজেলা যুবলীগের কমিটি গঠনে একদিকে যেমন সিলেট জেলা যুবলীগের গ্রুপিং কাজ করছে তেমনি স্থানীয় আওয়ামী লীগ ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পছন্দের প্রার্থীদের পদ পাইয়ে দিতে সবাই কমবেশি ব্যস্ত থাকবেন। তবে যারা মাঠের রাজনীতির সঙ্গে জড়িত নয় তাদের দিয়ে কমিটি গঠন না করার জন্য জেলা যুবলীগ নেতাদের প্রতি তারা আহবান জানান।
সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ বলেন, সিলেটের বিভিন্ন উপজেলা যুবলীগের কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।





রাজনীতি এর আরও খবর

ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
জুলাই সনদ ও গণভোটকে ঝুঁকিমুক্ত রাখতে হবে জুলাই সনদ ও গণভোটকে ঝুঁকিমুক্ত রাখতে হবে

আর্কাইভ