শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১২ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » কৃষি » দুরছড়ি বাজারে রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের নগদ অর্থ সহায়তা
প্রথম পাতা » কৃষি » দুরছড়ি বাজারে রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের নগদ অর্থ সহায়তা
বুধবার ● ১২ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুরছড়ি বাজারে রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের নগদ অর্থ সহায়তা

---প্রেস বিজ্ঞপ্তি :: যেখানেই দুঃখ দুর্দশা সেখানেই রেড ক্রিসেন্ট। একমাত্র রেড ক্রিসেন্টই বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী মানবসেবা মূলক প্রতিষ্ঠান, বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা দূর্দশা গ্রস্থ মানুষের সহায়তায় বিশ্বব্যাপী রেড ক্রিসেন্ট যে উদাহরণ সৃষ্টি করেছে তা অন্য সকল সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য অনুকরনীয় হয়ে থাকবে। তিনি ১১ এপ্রিল মঙ্গলবার বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারে বিগত সময়ের ভয়াবহ অগ্নিকান্ডে অধিক ক্ষতিগ্রস্থদের মধ্যে রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের নগদ অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে এ কথা গুলো বলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিট ত্রাণ বিতরণের নীতিমালা অনুযায়ী রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিট ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা মহোদয়ের নির্দেশনা মোতাবেক ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, জেলা, উপজেলা ও স্থানীয় প্রশাসন, ইউনিট কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে সমন্বয় পূর্বক রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রচার ও প্রসার কে সমুন্নত রেখে রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের যুব রেড ক্রিসেন্ট সদস্যাদের মাধ্যমে বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারে গত ২০ অক্টোবর২০১৬ এর ভয়াবহ অগ্নিকান্ডে অধিক ক্ষতিগ্রস্থ ১০০ পরিবারের মধ্যে পরিবার প্রতি ২ হাজার টাকা হারে নগদ অর্থ সহায়তা হিসেবে সুষ্ঠু ও সুন্দর ভাবে বিতরন করা হয়।

বিতরণ কাজে রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধূরী ভূট্টো, ইউনিট সেক্রেটারী এম.বখতেয়ার উদ্দিন, ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য রেজাউল করিম রেজা, আজীবন সদস্য দানবীর চাকমা, খেদারমারা ইউনিয়নের ইউ.পি. সদস্য ঝর্ণা সরকার, মনির হোসেন মহিন, দুরছড়ি বাজা ব্যবসায়ী কল্যান সমিতির সহ-সভাপতি আবদুল মালেক, সেক্রেটারী আবদুল ছালাম, রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট কর্মকর্তা ও ইকোসেক প্রকল্পেরর প্রকল্প কর্মকর্তা এ.কে.এম.আজরু উদ্দিন সাফ্দার, ইকোসেক প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা শাহ রাজিউর রহমান, যুব প্রধান সোহানা ফেরদৌস, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ নগদ অর্থ সহায়তা বিতরণ কাজে অংশগ্রহণ করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)