বুধবার ● ১২ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » কৃষি » কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্যে দিয়ে পাহাড়ের বৈসাবী উৎসবের সূচনা
কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্যে দিয়ে পাহাড়ের বৈসাবী উৎসবের সূচনা
ষ্টাফ রিপোর্টার :: (২৯ চৈত্র ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ৩.৩৬মি.) কাপ্তাই হ্রদের গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্য দিয়ে আজ থেকে রাঙামাটিতে শুরু হয়েছে চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই ও ত্রিপুরাদের বৈসুক উৎসব।
১২ এপ্রিল বুধবার ভোরে রাঙামাটি শহরের চাকমা রাজবাড়ী ঘাটে চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায় নদীতে ফুল ভাসানোর মধ্যে দিয়ে এই উৎসবের সূচনা করেন।
পাহাড়ী সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ এ সময় কাপ্তাই হ্রদের পাড়ে ফুল ভাসান।
অনুষ্ঠানে বিজু-২০১৭ উদযাপন কমিটির সুকৃতি রঞ্জন চাকমা, বিজয় কেতন চাকমা, ইন্দ্র দত্ত তালুকদার সহ চাকমা সম্প্রদায়ের বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন শহরের গর্জনতলী এলাকায় গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্যে দিয়ে বৈসুক উৎসবের সূচনা করেন।
এ সময় রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার উপস্থিত ছিলেন।
রীতি অনুযায়ী ১২ এপ্রিল পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে তিন দিনের সার্বজনিন উৎসব শুরু হয়।
আগামীকাল ১৩ এপ্রিল উদযাপিত হচ্ছে মূল বিজু। আগামী ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ গোজ্যাপোজ্যে দিন ও বর্ষবরণ উৎসব উদযাপিত হবে।





জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ
আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা