শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » অপরাধ অনুযায়ী শিশুদের আলাদা রাখতে হবে : মানবাধিকার কমিশনের চেয়ারম্যান
প্রথম পাতা » গাজিপুর » অপরাধ অনুযায়ী শিশুদের আলাদা রাখতে হবে : মানবাধিকার কমিশনের চেয়ারম্যান
মঙ্গলবার ● ১৮ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অপরাধ অনুযায়ী শিশুদের আলাদা রাখতে হবে : মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০২মি.) জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, শিশুদের অপরাধ অনুযায়ী ও বয়স ভিত্তিক শ্রেণী বিন্যাস করে আলাদা আলাদা করে রাখতে হবে। শিশুদের বিচার বড় আদালতে হতে পারবে না। ১৯৭৪ সালের এবং ২০১৩ সালের আইন অনুযায়ী শিশুদের বিচার শিশু আদালতে হতে হবে। শিশুদের জন্য আলাদা চার্জশীটের ব্যবস্থা নিতে হবে। সেই চার্জশীট বড়দের থেকে আলাদা হবে। এই বিষয়গুলো আমাদের পালন করতে হবে।

তিনি গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) পরিদর্শন শেষে ১৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ সব কথা বলেন।

তিনি বলেন, বিচারের জন্য একজন শিশুকে অবশ্যই আদালতে হাজির করতে হয়। সরকারের ইচ্ছা ও আদালত চাচ্ছে দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তির। কিন্তু বাস্তবতা হচ্ছে এদেরকে হাজির করা অনেকটাই দুরূহ। যদি আইন অ্যালাও করে এবং সরকার যদি সেইভাবে প্রয়োজনীয় আইন সংশোধণ করে নেয়, তাহলে জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষে থেকে ইউএনডিপির’র সহয়তায় একটি প্রকল্প গ্রহণ করতে রাজি আছি- যার মাধ্যমে আমরা কোর্টের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিশুদের কানেক্ট করতে পারি।

তিনি বলেন, আমরা চাই বাচ্চারা যাতে অপরাধ জগতের সাথে পরিচয় না ঘটে। বাচ্চারা যাতে তার বাবা মায়ের সাথে থাকে। এর জন্য আমাদের নতুন আইনে ডাইভাসেশনের কথা বলা হয়েছে। বাচ্চারা কোন অপরাধ করলে তাদের জেলে না নিয়ে, শিশু উন্নয়ণ কেন্দ্রে বা কিশোর সংশোধন কেন্দ্রে না পাঠিয়ে, তাদেরকে তার পরিবারের কাছে সোপর্দ করে দেয়া, পরিবার যদি না পাওয়া যায় তবে সোসাইটির কারো কাছে সোপর্দ করা অথবা সরকারের যে সব সদন আছে, সেই সমস্ত জায়গা তাদের নিতে হবে। অপরাধীদের সাথে বাচ্চাদের যোগাযোগ থাকা ঠিক না। অপরাধ জগতের সাথে তাদের থাকা ঠিক না।
মানবাধিকার চেয়ারম্যান বলেন, এখন এখানে ৫ম শ্রেণী পর্য়ন্ত লেখাপড়া করানো হয়। আমরা মনে করি এই লেখাপড়াগুলো এইচএসসি পর্যন্ত যাওয়া উচিত। কারণ ১৮ বছর পর্যন্ত শিশু। এ বয়সে মানুষ এইচএসসি পাশ করে।

তিনি বলেন, এখানে যারা আছে তাদের যদি কাজের মধ্যে রাখতে পারি তবে মা-বাবার অভাব কম বোধ করবে। এর জন্য তাদের লেখা পড়ার মধ্যে রাখা। ৮ম শ্রেণী পর্যন্ত সবার জন্য শিক্ষা বাধ্যতামূলক করা। তাদেরকে বিভিন্ন ট্রেডে সময় উপযোগি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যখন তার মামলা নিষ্পতি হয়ে যাবে, সাজা শেষ হয়ে যাবে। তখন যদি তাকে আমরা ছেড়ে দেই তখন সে একটা মানুষ হয়ে বাইরে যেতে পারবে। দেশের সে সম্পদ হয়ে যাবে। সে বিদেশেও কাজ করতে পারবে।

এসময় অন্যান্যের মধ্যে সুপ্রিম কোটের আপিল বিভাগের বিচারপতি এম ইমান আলী, জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ) মো. শরিফ উদ্দিন, সহকারি পরিচালক মো. রবিউল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক শংকর শরন সাহা, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্বাবধায়ক মো. শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)