রবিবার ● ২৩ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ জঙ্গী সন্দেহে ঘিরে রাখা সেই বাড়িতে জঙ্গি নেই : আছে বিস্ফোরক
ঝিনাইদহ জঙ্গী সন্দেহে ঘিরে রাখা সেই বাড়িতে জঙ্গি নেই : আছে বিস্ফোরক
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ জেলার সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে চালানো হচ্ছে ব্যাপক অভিযান। তবে এ অভিযানে কোনো জঙ্গিকে পাওয়া যায়নি। সেখানে, পিস্তল, প্রচুর বিস্ফোরক, গ্রেনেড ও সুইসাইড ভেস্ট পাওয়া গেছে বলে জানিয়েছেন ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান।
এদিকে ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) আজবাহার আলী শেখ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ‘সদর থানা থেকে সাত কিলোমিটার পূর্বে পোড়াহাটি ইউনিয়নের একটি টিনসেড বাড়িতে সিটিটিসির সদস্যরা অভিযান শুরু করেন। ওই বাড়িতে মোট দু’টি কক্ষ রয়েছে। তবে ভেতরে কাউকে পাওয়া যায়নি। আব্দুল্লাহ নামে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে থাকতো। আজ কেউ ওই বাড়িতে নেই। ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা খবর পেয়ে এসেছেন। আমরা তাদের সহযোগিতা করছি।’
ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গোপন সংবাদের ভিত্তি জানতে পেরেছেন পোড়াহাটি গ্রামের আব্দুল্লার বাড়িতে জঙ্গী অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ, র্যাব সন্ধ্যা ৬টার দিকে ওই বাড়ি রেখেছে। ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিটও আনা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার পোড়াহাটি ইউনিয়নের একটি গ্রামের একটি টিনসেড বাড়িতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যদের জঙ্গিবিরোধী অভিযানে ওই বাড়ি থেকে তিনটি সুইসাইডাল ভেস্ট, একটি প্রেসার কুকার বোম, একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে বাড়িটির ভেতর বোমা তৈরির সরঞ্জামসহ প্রচুর বিস্ফোরক পাওয়া গেছে। অভিযান প্রায় শেষ পর্যায়ে বলেও জানান তিনি।





শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত