বুধবার ● ২৬ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ২ জনকে গ্রেপ্তারে প্রতিবাদ জানিয়েছে বাঙ্গালী ছাত্র পরিষদ
রাঙামাটিতে ২ জনকে গ্রেপ্তারে প্রতিবাদ জানিয়েছে বাঙ্গালী ছাত্র পরিষদ
প্রেস বিজ্ঞপ্তি :: (১৩ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.১৪মি.) পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন অনলাইন গনমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান ২৬ এপ্রিল বুধবার রাঙামাটি জেলা প্রশাসন চত্তরে অায়োজিত নামধারী একটি বাম সংগঠন তাদের রাষ্ট্র বিরোধী সমাবেশে সাম্প্রদায়িক ও সংবিধান বিরোধী বক্তব্যদান কালে তাদের বাঁধা দেওয়ার সময়ে পার্বত্য চট্টগ্রামের নিরন্ত্র প্রহরী পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও জেলা সহ-সভাপতি মো. হাবিবকে পুলিশ বেঅাইনি ভাবে গ্রেপ্তার করেন।
দেশপ্রেমিক বাঙ্গালী নেতাদের সাথে পুলিশের এমন আচারন আইন অমান্যের সামিল। পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ উক্ত গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে।
সেই সাথে আগামি ১২ ঘণ্টার মধ্যে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের নেতাদের মুক্তি না দিলে পার্বত্য চট্টগ্রাম(রাঙামাটি,খাগড়াছড়ি ও বান্দরবান)বিক্ষোভ মিছিল ও হরতালসহ অবরোধের মত কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।





কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ