শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৭ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে কৃষক সেবাদানকারীদের দিনব্যাপী কর্মশালা
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে কৃষক সেবাদানকারীদের দিনব্যাপী কর্মশালা
বৃহস্পতিবার ● ২৭ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে কৃষক সেবাদানকারীদের দিনব্যাপী কর্মশালা

---ষ্টাফ রিপোর্টার :: (১৪ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ৪.৩৬মি.) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ-সিএইচটিডিএফ-ইউএনডিপি’র বাস্তবায়নে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (২য় পর্যায়) এর কৃষক, উপকরণ সরবরাহকারী এবং সেবাদানকারীদের মধ্যে সম্পর্ক স্থাপন বিষয়ে ২৭এপ্রিল বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনকালে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কর্মশালার সফলতা কামনা করে বলেন, কৃষক, উপকরণ সরবরাহকারী এবং সেবাদানকারীদের মধ্যে সুসম্পর্ক স্থাপনের ফলে পার্বত্য অঞ্চল তথা এ দেশের মানুষের খাদ্য ও পুষ্টি চাহিদা মেটাতে এ জেলার কৃষক ও খামারীরা অগ্রণী ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। তিনি বলেন, কর্মশালায় অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রত্যন্ত অঞ্চলে কৃষক এবং খামারীদের আরো বেশী দক্ষ করে গড়ে তুলতে আমাদের কাজ করে যেতে হবে।

কৃষি কমিটির আহ্বায়ক জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে পরিষদের সদস্য সাধন মনি চাকমা, রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এম সাখাওয়াত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. আলমগীর ও ইউএনডিপি’র জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য্য চাকমা উপস্থিত ছিলেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরণ চাকমা।

অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের মাষ্টার ট্রেইনার সুপর্ণা দেওয়ান।





আর্কাইভ