শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » পাবনা » প্রমথ চৌধুরী অমূল্য সম্পদ, তার স্মৃতি টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের : রেখা রাণী বালো
প্রথম পাতা » পাবনা » প্রমথ চৌধুরী অমূল্য সম্পদ, তার স্মৃতি টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের : রেখা রাণী বালো
শুক্রবার ● ২৮ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রমথ চৌধুরী অমূল্য সম্পদ, তার স্মৃতি টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের : রেখা রাণী বালো

---চাটমোহর প্রতিনিধি :: প্রমথ চৌধুরী অমূল্য সম্পদ। তার স্মৃতি টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের। তিনি এপার বাংলা ওপার বাংলার একজন বিখ্যাত লেখক। তার পৈত্রিক ভিটা দীর্ঘদিন অবৈধ দখলদারদের কবলে ছিল। আপনারা চেয়েছেন তার ভিটা অবৈধ দখলদার মুক্ত করতে। আমরা তা করেছি। প্রমথ চৌধুরীর মত একজন গুনী ব্যক্তির স্মৃতি হারিয়ে যেতে পারে না। তার স্মৃতি সংরক্ষণ করতে হবে। আপনারা আন্তরিক ভাবে চাইলে তা সম্ভব। সকলের সহযোগিতায় লেখকের স্মৃতি বাঁচিয়ে রাখা সম্ভব। এখানে পিকনিক স্পট হতে পারে, লাইব্রেরী হতে পারে, সংগ্রহশালা হতে পারে অনেক কিছু হতে পারে। এখানে এমন কিছু করা যেতে পারে যেন সারা দেশের মানুষ এখানে বেড়াতে আসে। বিশ্বের মানুষ এখানে ছুটে আসে। আমি আপনাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চেষ্টা করব।

২৮ এপ্রিল শুক্রবার সকালে চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা সাহিত্যে চলিত গদ্য রীতির প্রবর্তক উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক প্রমথ চৌধুরীর বসত ভিটায় প্রমথ চৌধুরী সংগ্রহশালা, লাইব্রেরীসহ বিভিন্ন স্থাপনা নির্মান সংক্রান্ত প্রস্তাবনার উপর মত বিনিময় সভায় বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন পাবনার জেলা প্রশাসক রেখা রাণী বালো।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লার সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি প্রভাষক ইকবাল কবীর রনজু লেখকের স্মৃতি সংরক্ষণার্থে প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে উক্ত বাড়ীর সীমানা নির্ধারণ পূর্বক চারপাশে বাউন্ডারী ওয়াল তৈরী ও নাম ফলক সম্বলিত গেট, প্রমথ চৌধুরী সংগ্রহ শালা, মনোমুগ্ধকর লাইব্রেরী, আধুনিক শিশু পার্ক, অডিটোরিয়াম, পর্যটক বা দর্শনার্থীদের জন্য গেষ্ট রুম বা রেষ্ট হাউজ ও পিকনিক স্পট নির্মানের প্রস্তাবনা করেন। পাশাপাশি  ভিটায় অবস্থিত লেখকের স্মৃতি বিজরিত মন্দির সংস্কার, চাটমোহর- হরিপুর সড়কের নামকরণ “প্রমথ চৌধুরী সড়ক”, প্রমথ চৌধুরীর জীবনী ও কর্ম তুলে ধরে সাইনবোর্ড স্থাপন, বাড়ি সংলগ্ন রাস্তার পাশে দোকান পাট নির্মাণ, প্রতি বছর নির্ধারিত সময়ে তিন দিন ব্যাপী “প্রমথ মেলা” চালু করণ, উক্ত ভিটায় প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের কার্যকরী কমিটির একটি অফিস ঘর স্থাপন এবং প্রমথ চৌধুরীর নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবনাও করেন তিনি।

এসময় চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, এ এসপি সার্কেল তাপস কুমার পাল, বেসরকারী গনগ্রন্থাগারের উপদেষ্টা খাইরুল আলম, সাবেক এম পি কে এম আনোয়ারুল ইসলাম, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সনজু, প্রধান শিক্ষক আলতাফ হোসেন, প্রমথ চৌধুরী স্মৃতি রক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডঃ এম এ মমিন সরকার, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুন, সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক কেএম বেলাল হোসেন স্বপন, দৈনিক আমাদের বড়াল পত্রিকার সম্পাদক মো. হেলালুর রহমান জুয়েল বক্তব্য রাখেন। বক্তাগন লেখকের স্মৃতি সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে জেলা প্রশাসককে অনুরোধ জানান।

এসময় চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাপ্তাহিক বাঁশপত্র সম্পাদক শামীম হাসান মিলন, সাপ্তাহিক সবুজ আলো সম্পাদক সিদ্দিক আলম সবুজ, প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের সহ সভাপতি শামসুজ্জোহাসহ কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানগন, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।





আর্কাইভ