শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে কয়লাখনিতে ক্ষতিগ্রস্থদের ৮দফা দাবীতে বিক্ষোভ
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে কয়লাখনিতে ক্ষতিগ্রস্থদের ৮দফা দাবীতে বিক্ষোভ
শুক্রবার ● ২৮ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বতীপুরে কয়লাখনিতে ক্ষতিগ্রস্থদের ৮দফা দাবীতে বিক্ষোভ

---

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: (১৫ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫০মি.) দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার আসপাশের ১০টি গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন ভবনের ফাটল ধরায় ক্ষতিগ্রস্থদের ৮দফা দাবি অতিসত্বর বাস্তবায়ন এবং নেতা কর্মীদের বিরুদ্ধে খনি কর্তৃপক্ষের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

জীবন-পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির আয়োজনে ২৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৪টায় বড়পুকুরিয়া বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে সংগঠনের আহবায়ক মো. মশিউর রহমান বুলবুল বলেন, দীর্ঘ ৬মাস থেকে আমাদের বাড়ি ঘর ফেটে যাচ্ছে ভেঙ্গে যাচ্ছে। আমরা তাদেরকে ইতোমধ্যে জানিয়েছি কিন্তু তারা কোন প্রকার ব্যাবস্থা না নিয়ে বরং এরই মধ্যে তারা আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে। সুতরাং এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং আগামী শনিবারের মধ্যে এমডি (ম্যানেজিং ডিরেক্টর) ও ম্যানেজার মাসুদকে প্রত্যাহার করা না হয় তবে আগামী সপ্তাহ থেকে কঠোর আন্দোলনে যাবো এবং তাদের এখান থেকে প্রত্যাহার করেই ছাড়বো।

এতে অন্যান্য বক্তারা বলেন, ক্ষতিগ্রস্তদের ন্যায্য দাবি পাশ কাটানোর লক্ষ্যে ৫ জনেকে এ মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। বক্তারা ৩ দিনের আল্টিমেটাম দিয়ে বলেন , যদি তাদের দাবী পুরন না হয় পরবর্তিতে কঠোর অন্দোলনে যাবেন।

বিক্ষোভ মিছিলে এলাকাবাসী, জীবন-পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির সদস্য, খনি এলাকার বণিক সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

উলেখ্য যে, গত ২২ এপ্রিল খনি এলাকার প্রধান সড়কে কয়লা ব্যবসায়ীরা এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। সরকারী কাজে বাধা প্রদানের দায়ে গত ২৪ এপ্রিল পার্বতীপুর থানায় খনি কর্তৃপক্ষ ৫ জনকে আসামী করে একটি মিথ্যা মামলা দায়ের করেন বলেন জানান বক্তারা। তারা হলেন, জীবন-পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির আহবায়ক মো.মশিউর রহমান বুলবুল, মো. মিজানুর রহমান, রায়হান আলী, আব্দুর রাজ্জাক ও মো. আনোয়ার হোসেন। এরমধ্যে বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার বণিক সমিতির দুই কর্মকর্তা হচ্ছেন মো. রায়হান আলী (সচিব) ও মো. আব্দুর রাজ্জাক (সাংগঠনিক সম্পাদক)।





দিনাজপুর এর আরও খবর

পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত

আর্কাইভ