শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ মে ২০১৭
প্রথম পাতা » পাবনা » মে দিবসে ঈশ্বরদীতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শ্রমিকদের মজুরি কমিশন চালুর দাবি
প্রথম পাতা » পাবনা » মে দিবসে ঈশ্বরদীতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শ্রমিকদের মজুরি কমিশন চালুর দাবি
মঙ্গলবার ● ২ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মে দিবসে ঈশ্বরদীতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শ্রমিকদের মজুরি কমিশন চালুর দাবি

---ঈশ্বরদী প্রতিনিধি :: (১৯ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.১৩মি.) আন্তর্জাতিক শ্রম দিবস ও মহান মে দিবস উপলক্ষে ১ মে সোমবার সকালে ঈশ্বরদী ও পাকশীতে পৃথকভাবে ব্যাপক কর্মসুচি পালন করা হয়। কর্মসুচির মধ্যে বিভিন্ন স্থানে আলোচনা সভার আয়োজন,গণসঙ্গীতের আসর ও পৃথক র‌্যালি বের করা হয়। রেল শ্রমিকলীগ ও রিক্সা শ্রমিক লীগের পক্ষ থেকে পাকশী রেলওয়ে বিভাগীয় শহরের আমতলায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও গণসঙ্গীতের আসর। রেল শ্রকিলীগ পাকশী শাখার সভাপতি ইকবাল হায়দার এতে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, প্রবীন রাজনীতিবিদ ও আওয়ামীলীগ সভাপতি হাবিবুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু মন্ডল, শ্রমিকলীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, শ্রমিকলীগের সাবেক সভাপতি মঞ্জুরুল আলম রতন, শ্রমিকলীগ পাকশী শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, রেজাউল করীম রাজা, আনোয়ারুল আলম বাবু, আমিন উদ্দিন ও সুশান্ত মন্ডল, আনোয়ার হোসেন ।

বক্তারা রুপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত শ্রমিকদের মজুরির টাকা কর্তণ বন্ধের দাবি জানিয়ে বলেন, আমলাতান্ত্রিক জটিলতা বন্ধ করে মজুরি কমিশন চালু করতে হবে। রেল শিল্পী গোষ্ঠি গণ সঙ্গীত পরিবেশন করে।

এর আগে পাকশী শহরের প্রধান সড়কে র‌্যালি বের করা হয়। অন্যদিকে সকালে ঈশ্বরদীতেও বাস, ট্রাক, টেম্পু, রিক্সা ,রাজমিস্ত্রী, বিদ্যুৎ শ্রমিকের পক্ষ থেকেও আলোচনা সভা ও শহরে র‌্যালি বের করা হয়।

বাস শ্রমিকের সভাপতি আনিসুর রহমান দুদুর সভাপতিত্বে বাস টার্মিনালের সভায় বক্তব্য দেন,লিয়াকত আলী কনক,বুলবুল হোসেন,তহুরুর ইসলাম মানিক,ভাষা প্রামানিক,আশরাফ হোসেন ও চেল্লাহ রহমান।

এ সভাতেও শ্রমিক নির্যাতন ও শ্রমিক স্বার্থবিরোধী কাজ বন্ধের দাবি জানানো হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)